ঢাকা ০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাতবদল হয়েই দাম দ্বিগুণ, বিলুপ্তপ্রায় তাল ফলের বাজার চড়া মাদক ও আধিপত্য নিয়ে বিরোধে সংঘর্ষ, পুলিশের পিকআপ ভাঙচুর গোয়ালন্দঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার ফরিদপুরে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা উচ্ছেদের পরও ফুটপাত দখলে, প্রশ্ন উঠছে পৌর অভিযানের কার্যকারিতা নিয়ে শিবচরে রেলভূমিতে ‘দখল-বাণিজ্য ধামইরহাটে নারী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত কণিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস সিজারের ৫১ দিন পর প্রসূতির মৃত্যু, পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ

চৌদ্দগ্রাম উপজেলা সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৫ জন গ্রেপ্তার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ১৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসানসহ দলটির পাঁচ নেতাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

গ্রেপ্তার বাকিরা হলেন-একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি, আওয়ামী লীগের কুমিল্লা উত্তর জেলার সহ-সভাপতি সেলিনা ইসলাম, চাঁদপুর জেলার মতলব দক্ষিণ পৌরসভার তিনবারের মেয়র এবং মতলব দক্ষিণ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আওলাদ হোসেন লিটন, মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও মাদারীপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার এবং শাহবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন।

শুক্রবার রাতভর ঢাকার বিভিন্ন এলাকায় ডিবি পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার রাত ১টার দিকে ঢাকার গুলশান এলাকা থেকে সেলিনা ইসলামকে, রাত আনুমানিক ১১টার দিকে টিকাটুলি এলাকা থেকে আব্দুস সোবহান ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়।

রাত ১টার দিকে বুসন্ধরা আবাসিক এলাকা থেকে আওলাদ হোসেন লিটনকে, রাত সাড়ে ৩টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টর এলাকা থেকে নার্গিস আক্তারকে, রাত ১১টার দিকে বকশীবাজার এলাকা থেকে মাহমুদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি বলছে, “গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিল।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চৌদ্দগ্রাম উপজেলা সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৫ জন গ্রেপ্তার।

আপডেট সময় : ০৪:০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫