ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৈজুরীবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা সুমন শেখ নজরুল সংগীতে মুগ্ধতা ছড়ালেন ফরিদপুরের ‘লাইলি খালা’ বটিয়াঘাটায় প্রতারক নারী জৌলুস ইসহাক নাজমা দম্পতি গ্রেফতার ৮ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রমিক নেতা মারুফ মোল্লা ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুরাদ হোসেন মিয়া ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্বজনরা পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত

ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন আদালত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে

Oplus_131072

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম-ফরিদপুর

ফরিদপুরে তৃতীয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ফরিদপুর

সদর উপজেলার ডিগ্রির চর ইউনিয়নের দিরাজতুল্লাহ মাতুব্বরের ডাঙ্গী গ্রামে স্ত্রী শান্তা আক্তার (২২) যৌতুকের জন্য হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এই আদেশ দেন।মৃত্যুদণ্ড প্রাপ্ত আসাদ ওরফে বাচ্চু(৪৩) রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কানাই মাতুব্বর গ্রামের মোঃ ছাত্তার শেখের পুত্র।

রায় ঘোষণার সময় আসাদ আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।এজাহার সূত্রে জানা গেছে, গত ২০২২ সালের ২৫ অক্টোবর রাতের কোন এক সময় যৌতুকের জন্য নিজ স্ত্রীকে নির্যাতন করে হত্যা করেন আসাদ ওরফে বাচ্চু। এরপর লাশ ফেলে রেখে পালিয়ে যান তিনি। এরপর ২৮ অক্টোবর ফরিদপুরের কোতয়ালী থানায় নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন মৃত্যুর তিন মাস পূর্বে আসাদ তার মেয়েকে বিয়ে করেন। এরপর যৌতুকের জন্য চাপাচাপি সহ স্ত্রীকে নির্যাতন করলে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। পরবর্তীতে আসাদ নিজের দোষ স্বীকার করে পুনরায় তার স্ত্রীকে বিয়ে করেন। এরপর সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নের দিরাজতুল্লাহ মাতুব্বরের ডাঙ্গী গ্রামের এমবিআই এগ্রো ফার্মে স্বামী স্ত্রী মিলে দুজনেই চাকরি শুরু করেন। ‌সেখানে তাদের মধ্যে পুনরায় যৌতুক নিয়ে স্ত্রীকে নির্যাতন শুরু করেন আসাদ। এক পর্যায়ে ২৫ অক্টোবর রাতে কোন এক সময় স্ত্রীকে হত্যা করে তিনি পালিয়ে যান। পরে পুলিশ ২৬ অক্টোবর সকালে সেখানে গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি। মামলাটিতে মোট ১০ জন সাক্ষী দেয়। সকল আলামত ও সাক্ষীদের জবানবন্দীতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন। তিনি বলেন, এই মামলা একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে । এ রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন আদালত

আপডেট সময় : ০৭:০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫