ভূমি মেলা উপলক্ষে ফরিদপুরে র্যালি ও জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৫৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ১৬৩ বার পড়া হয়েছে

জুলিয়া আক্তার- শহর প্রতিনিধি
ফরিদপুর ভূমি মেলা উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ ঘটিকার সময় ফরিদপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ভূমি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মিন্টু বিশ্বাস, উক্ত অনুষ্ঠানেএকটি র্যালি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরবর্তীতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ফরিদপুর সদর ভুমি)শফিকুল ইসলাম, কাজী আরিফুর রহমান প্রমুখসহ আরও অনেকে।




















