ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর সদর উপজেলার চরাঞ্চলে হতদরিদ্র খামারিদের মাঝে হাঁস বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম- বিশেষ প্রতিবেদক

ফরিদপুর সদর উপজেলার নদ-নদী খাল বেষ্টিতে ভরা চরাঞ্চল এলাকায় অসহায় নারী-পুরুষদের স্বাবলম্বি করার লক্ষ্যে  হাঁস-মুরগি ছাগল-ভেড়া পালনের কর্মসূচি হাতে নিয়েছে প্রাণীসম্পদ দপ্তর কতৃপক্ষ।

সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় চরঞ্চলের অসহায় নারীদের হাঁস-মুরগির খামারের ঘর এবং পুরুষদের জন্য ছাগল-ভেড়া পালনের ঘর করে দেওয়া হচ্ছে এই প্রকল্পে।

৯ জুলাই-২৫ তারিখ  ফরিদপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের আয়োজনে ১৩০ জন নারীদের হাতে ১৩টি করে  হাঁস তুলে দেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান প্রমুখ।

জানা যায়, ফরিদপুর সদর উপজেলার নদী ভাঙ্গন কবলিত ডিক্রিরচর, নর্থ চ্যানেল, আলিয়াবাদ ও চরমাধবদিয়া ইউনিয়নের হতদরিদ্র নারী-পুরুষদের উন্নয়নের জন্য তাদেরকে সমন্বিত প্রকল্পে  নিয়েছে প্রাণীসম্পদ অধিদপ্তর। এ প্রকল্পের আওতায় চরাঞ্চলের অসহায় নারী-পুরুষদের হাঁস-মুরগির ও ছাগল-ভেড়া পালনের জন্য ঘরও তৈরি করে দেওয়া হচ্ছে। প্রত্যেক ঘরের জন্য ব্যায় ধরা হয়েছে ১২ হাজার টাকা করে। এ এলাকার ৫ হাজার ৮৩৬ জন হতদরিদ্র খামারীদের মাঝে পর্যায়ক্রমে বিনামূল্যে হাঁস-মুরগী, ছাগল-ভেড়া বিতরণ করা হবে বলে জানিয়েছেন।ইতিমধ্যেই তাদেরকে দুইদিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, হতদরিদ্র নারী-পুরুষকে স্বাবলম্বি করতে এ ব্যতিক্রম উদ্যোগ গ্রহন করা হয়েছে। খামারিদের বাছাই করে তাদের দুই দিনের প্রশিক্ষন শেষে হাঁস-মুরগী, ছাগল-ভেড়া প্রদান করা হচ্ছে। পিছিয়ে পড়া হতদরিদ্রের সাবলম্বী করে তাদের আয় রোজগারের ব্যবস্থা করে দেওয়ায় তারা কৃতজ্ঞতা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদপুর সদর উপজেলার চরাঞ্চলে হতদরিদ্র খামারিদের মাঝে হাঁস বিতরণ

আপডেট সময় : ০২:৩৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫