আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া) বন্দর পতেঙ্গা থানা সংসদের বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৩৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৫১৮ বার পড়া হয়েছে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
হযরত গাউছুলআজম মাইজভান্ডার (ক.) তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া) এর চট্টগ্রাম মহানগর আওতাধীন বন্দর পতেঙ্গা থানা কার্যকরী সংসদের আয়োজনে আজ ২১ জুলাই ২০২৫ সোমবার বাদে আছর ৩৭নং ওয়ার্ড উত্তর-মধ্যম হালিশহর মুনিরনগরের মুন্সিপাড়া বেন্ডা চৌধুরী জামে মসজিদ সংলগ্ন কবরস্থান ও সড়কে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া) চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন তাহের।
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া) বন্দর পতেঙ্গা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া) বন্দর পতেঙ্গা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক মো. মাসুদ পারভেজ শাহ, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স এর সদস্য সচিব স ম জিয়াউর রহমান, নির্বাহী সদস্য এস এম শামীম। এসময় উপস্থিত ছিলেন বন্দর পতেঙ্গা থানা কার্যকরী সংসদের সহ-সভাপতি মো. মারুফুল ইসলাম মারুফ, কোষাধ্যক্ষ মো. আজিজুল হাকিম, দারুত তালিম সম্পাদক মো. নাছির উদ্দিন বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মো. সলিম চৌধুরী, জনসংযোগ ও প্রচার সম্পাদক মোহাম্মদ আবু বক্কর, দপ্তর ও পাঠাগার সম্পাদক মো. আতিকুল ইসলাম আতিক, সমাজকল্যাণ সম্পাদক মো. ইসমাইল কোম্পানী, গোষাইলডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন সানি, মুনিরনগর মুন্সিপাড়া শাখার মো. মাঈন উদ্দিন সেলিম, দক্ষিণ মধ্যম হালিশহর শাখার সভাপতি মো. নুরুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, মাইজভাণ্ডারী তরিকার দর্শন মানবতার কল্যাণে নিহীত। হযরত গাউসুল আজম মাইজভান্ডারী (ক.) প্রবর্তিত তরিকায় রয়েছে আত্মশুদ্ধি ও ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে স্রষ্টার নৈকট্যপ্রাপ্তি সম্ভব।
বক্তারা আরো বলেন, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া) মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছে। এর ধারাবাহিকতায় সংগঠন চট্টগ্রামসহ সারা বাংলাদেশে পরিবেশ উন্নয়নে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করে আসছে।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দরা বেন্ডা চৌধুরী জামে মসজিদ সংলগ্ন কবরস্থান ও সড়কে ফলজ-বনজ ও ঔষধি বৃক্ষের শতাধিক চারারোপনের মধ্যদিয়ে বৃক্ষরোপন কর্মসূচি সম্পন্ন করা হয়।























