ঢাকা ১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী গাজী আব্দুল হকের ইন্তেকাল ফরিদপুরে অম্বিকাপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও কমিটি গঠন  শিবচরে মেধার জয়জয়কার: ইকরা একাডেমীক কোচিং সেন্টারের ৪ শিক্ষার্থীর অনন্য সাফল্য জয়পুরহাট সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা চায়না দুয়ারী ও বাঁশের বাঁধ দিয়ে দেশীয় মাছ নিধনে অস্তিত্ব সংকটে  ফরিদপুর জেলার কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রাস্তা ও কৃষিজমি কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের গভীর শোক কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে এমপি নায়াব ইউসুফের গভীর শোক

স্কুল থেকে ছেলে ফিরলেও ফেরেননি ওহির মা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স ম জিয়াউর রহমান, বিশেষ প্রতিনিধি : 

প্রতিদিনের মতো সোমবার দুপুরেও স্কুল থেকে ছেলেকে আনতে যান আফসানা আক্তার টিয়া (২৮)। কিন্তু ছেলে একা বাসায় ফিরলেও ফেরেননি মা আফসানা।রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসান ওহি। তার মা এখন পর্যন্ত নিখোঁজ। পরিবার বলছে, হাসপাতালসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি ওহির মা আফসানা আক্তারের।শিক্ষার্থী ওহির চাচা হাসিবুল জাগো নিউজকে বলেন, তৃতীয় শ্রেণিতে বাংলা বিভাগের শিক্ষার্থী আফসান ওহি। প্রতিদিন ওহির মা স্কুল ছুটির পর ওহিকে বাসায় নিয়ে আসত। আজ দুপুরেও সে স্কুলে যায়। ক্লাস ছুটি হয়ে গিয়েছিল ওহির। স্কুলের ওয়েটিং রুমের সামনে দাঁড়িয়েছিল ওহির। ছেলের সঙ্গে মায়ের দেখাও হয়। ছেলের কাছ থেকে ব্যাগ নেয় তার মা। ঠিক ওই মুহূর্তেই বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটে। সব হাসপাতাল খুঁজেও কোনো সন্ধান মেলেনি।তিনি বলেন, ওহি নিরাপদে বাসায় ফিরেছে। কিন্তু তার মায়ের এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। উত্তরা দিয়াবাড়ি ফায়ার সার্ভিসের সামনের একটি বাসায় থাকতেন।এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫০ জনের বেশি দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। সরকার এ ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্কুল থেকে ছেলে ফিরলেও ফেরেননি ওহির মা

আপডেট সময় : ১২:১৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫