ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাসুল সামদানী আজাদ। কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ফরিদপুরে নৃশংস হামলা: কোদালের আঘাতে নিহত ৩, গুরুতর আহত ১ ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বজ্রপাতে কর্মচারী গুরুতর আহত ফরিদপুরে পদ্মা নদীতে বিরল মিঠা পানির কুমির উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সম্পত্তির লোভে বোনকে হত্যার অভিযোগ নগরকান্দায় সামাজিক সচেতনতা সভা, কৃষকদের সহায়তা ও খাল খনন কার্যক্রমের উদ্বোধন আগুনঝরা রঙে কৃষ্ণচূড়া, গ্রীষ্মের সৌন্দর্যে মাতোয়ারা জনপদ জামালপুরে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত 

বিশ্বের চার জনের একজন চট্টগ্রামের মেয়ে মুমতাহিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ২৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : 

চট্টগ্রামের মেয়ে মুমতাহিনা করিম মীমের অপূর্ব সাফল্য। তাঁর অপেক্ষায় ছিল যুক্তরাষ্ট্রের ২৫টি বিশ্ববিদ্যালয়।

জানা যায়, প্রতিষ্ঠানগুলোর সব বৃত্তি মিলিয়ে তিনি প্রস্তাব পেয়েছেন প্রায় ৩ দশমিক ৩ মিলিয়ন ডলার বৃত্তির— বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৬ কোটি টাকা।

যদিও তিনি ভর্তি  হয়েছেন যুক্তরাষ্ট্রের নামকরা হেনড্রিক্স কলেজে। যেখানে তিনি পেয়েছেন ফুল-রাইড হেইস মেমোরিয়াল স্কলারশিপ। প্রতিবছর এই সম্মাননা পান পৃথিবীর মাত্র চারজন। চলতি বছর বাংলাদেশ থেকে পেয়েছেন মুমতাহিনা করিম মীম। এখানে তিনি চার বছরে পাবেন আড়াই কোটি টাকার বৃত্তি।

মীমের জন্ম রাঙ্গুনিয়ায় হলেও বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং কাপাসগোলা মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন।

স্কুলে পড়াকালীন সময় থেকে কোডিং শুরু করেন এবং করোনাকালীন সময়ে রোবোটিক্স শেখা। বানিয়েছে একটি আরসি রোবট, যা খাবার পরিবেশন করতে পারতো। একটি স্মার্ট ডাস্টবিন যা স্বয়ংক্রিয়ভাবে বর্জ্য সংগ্রহ করতো, আর এমন কিছু রোবট যা নির্দিষ্ট সংকেত পেলে হাত নাড়াতে পারতো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিশ্বের চার জনের একজন চট্টগ্রামের মেয়ে মুমতাহিনা

আপডেট সময় : ১২:১৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫