আজ বিশ্ব বাঘ দিবস।
- আপডেট সময় : ০৭:৪৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
আজ ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস। জলবায়ু পরিবর্তনে আবাসস্থল সংকুচিত হওয়া, চোরাকারবারিদের দৌরাত্ম, খাদ্য সংকট ও কার্যকর পদক্ষেপের অভাবে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগাট রয়েছে অস্তিত্ত্ব সংকটে। পরিসংখ্যান অনুযায়ী, গত দুই দশকে সুন্দরবনে বাগের টিকে থাকার লাড়াইটা আরো কঠিন করে তুলেছে। এমন পরিস্থিতিতে আজ বিশ্ব জুড়ে আন্তর্জাতিক বাঘ দিবস বা বিশ্ব বাঘ দিবস পালিত হচ্ছে। ” মানুষ বাঘের সুরেলা সহবস্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঘের বংশ বৃদ্ধির অঙ্গিকারের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি। বাঘের প্রাকৃতিক আবাস রক্ষা এবং বাঘ সংরক্ষণের জন্য মানুষের সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছরের ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস পালন করা হয়। ২০২৪ সালের বাঘ জরিপ অনুযায়ী বাংলাদেশে বর্তমানে বাঘের সংখ্যা ১২৫ টি। এর আগে ২০১৫ সালের বাঘ শুমারী অনুযায়ী,সুন্দরবনে বাঘ ছিল ১০৬ টি। আজ ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস – ২০২৫ উপলক্ষে রাজধানীর বন ভবনের হৈমন্তী মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান সংরক্ষক মো: আমীর হুসাইন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রানী বিদ্যা বিভাগের শিক্ষক ও বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। এদিকে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে খুলনা বন বিভাগের আয়োজনে বিভিন্ন কর্মসুচি আয়োজন করা হয়েছে। এতে থাকছে বাঘ বৃদ্ধিতে নিরাপদ সুনিশ্চিত আবাসস্থলের ব্যবস্থা করা, চোরাকারবারিদের হাত থেকে বাঘকে রক্ষা করা, খাদ্যের পর্যাপ্ত ব্যাবস্থা সহ সুন্দরবনে টেকসই পদক্ষেপের ব্যবস্থা।





















