ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বহরপুর ইউনিয়নে নতুন চর গ্রামে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত নিম্নমানের কাজে ভেঙে পড়েছে নূর-এ মদীনা কবরস্থানের সীমানা প্রাচীর, অরক্ষিত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ। সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয়

বালিয়াকান্দিতে বিএনপির মূলধারায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন। টি এম আজাদ বিশেষ প্রতিনিধি ০৩/০৭/২০২৫ ইং তারিখ রজবাড়ী জেলার অন্তর্গ বালিয়াকান্দি উপজেলা বিএনপির মূলধারায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী ২০২৫ ইং এর উদ্বোধন করা হয়েছে। গতকাল ৩ জুলাই বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দি উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সংসদ সদস্য পদ-প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী ২ আসনের সাবেক সংসদ সদস্য খোঃ সদরুল আমীন হাবিব,পাংশা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাহমুদুল হক রোজেন, পাংশা কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, জেলা বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম মুজাহিদ, এস এম মুক্তার কবির খান নানু, কালুখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আইনুল হাবিব, ঢাকা উত্তর মহানগর যুবদল নেতা আজমীর হোসেন, সাবেক ছাত্রদল নেতা সামসুদ্দিন আহম্মেদ সাত্তার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এস এম মিজানুর রহমান বিল্লাল, নারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওহাব মন্ডল, জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর মনিরুজ্জামান বাবু, সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান মাসুদ মোঃ শাহজাহান প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মোঃ মহসীন খান। অনুষ্ঠান শেষে ৭ টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট নতুন সদস্য ভর্তি ফরম বিতরণ করা হয়।