ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাতবদল হয়েই দাম দ্বিগুণ, বিলুপ্তপ্রায় তাল ফলের বাজার চড়া মাদক ও আধিপত্য নিয়ে বিরোধে সংঘর্ষ, পুলিশের পিকআপ ভাঙচুর গোয়ালন্দঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার ফরিদপুরে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা উচ্ছেদের পরও ফুটপাত দখলে, প্রশ্ন উঠছে পৌর অভিযানের কার্যকারিতা নিয়ে শিবচরে রেলভূমিতে ‘দখল-বাণিজ্য ধামইরহাটে নারী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত কণিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস সিজারের ৫১ দিন পর প্রসূতির মৃত্যু, পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ

সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশায় সততা ও সাহসিকতা অত্যান্ত জরুরী: উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ১৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ( টিআইবি)  এর যৌথ উদ্যোগে ” ডাটা জার্নালিজম” বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ আগষ্ট সকাল ১০ টায় বিশ্ববিদ্যালের কেন্দ্রীয় গ্রন্থাগারের কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড.  মোঃ রেজাউল করিম। তিনি বলেন, সাংবাদিকতা অত্যান্ত চ্যালেঞ্জিং ও ঝুকিপূর্ণ পেশা। এ পেশায় যারা যুক্ত হন তাদের মধ্যে সততা, সাহসিকতা ও সত্য নিষ্ঠা থাকা অপরিহার্য। কারন সাংবাদিকতার মাধ্যমে সমাজের অন্যায়, অবিচার, অসঙ্গতি ও ইতিবাচক দিক প্রকাশ পায়। এজন্য শুধু পুঁথিগত বিদ্যা নয়, সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক প্রযুক্তি ও ডাটা ভিত্তিক দক্ষতা অর্জন করতে হবে। তিনি আরো বলেন, সাংবাদিকদের অনেক ঘটনার অর্ন্তনিহিত তথ্য অনুসন্ধান করে বের করতে হয়। একই সাথে গবেষণা মুলক তথ্য বিশ্লেষন ও উপস্থাপন করাও জরুরি। এজন্য গনিত,পরিসংখ্যান ও কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জন অত্যান্ত প্রয়োজন। বর্তমানে প্রযুক্তির উৎকর্ষে এআই টুলসের সঠিক ব্যবহার জানা সাংবাদিকতার মান উন্নয়নের জন্য অপরিহার্য। উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ডাটা জার্নালিজম আধুনিক গণমাধ্যমের অন্যতম শক্তিশালী ক্ষেত্র। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জনগনকে সঠিক সংবাদ পরিবেশনই গনতন্ত্র ও জবাবদিহিতা শক্তিশালী করতে পারে। সাংবাদিকতার প্রতিটি স্তরে তথ্য ভিত্তিক উপস্থাপন গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরো বৃদ্ধি করে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেন, টিআইবির পরিচালক মোহাম্মাদ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন প্রধান সারা মনামী হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম। সঞ্চালনা করেন, টিআইবির ডেপুটি কো- অর্ডিনেটর জাফর সাদিক। দিনব্যাপী এ প্রশিক্ষনে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ৪০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। প্রশিক্ষনে ডাটা সংগ্রহ, বিশ্লেষন, ভিজ্যুয়ালাইজেশন এবং সংবাদ পরিবেশনে প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশায় সততা ও সাহসিকতা অত্যান্ত জরুরী: উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম।

আপডেট সময় : ০৩:০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫