ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুরাদ হোসেন মিয়া ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্বজনরা পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত ফরিদপুর জেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক মোঃ ফজলুল হক ফরিদপুরে জেলা পরিষদের আর্থিক সহায়তা বিতরণ, উপকারভোগীদের মাঝে স্বস্তি ফরিদপুর মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৩ ফরিদপুরে সরকারি জায়গা দখলের অভিযোগ, পাকা স্থাপনা নির্মাণে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা। নগরকান্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: অ্যাম্বুলেন্স-বিআরটিসি বাস সংঘর্ষে নিহত ৫ ১৩, ১৪ ও ১৬ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সমাজসেবিকা নাসিমা খাতুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬৪ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর – ৪ আসনকে পূর্ণবহালের দাবীতে  সড়ক অবরোধ- ভোগান্তিতে যাত্রী সাধারণেরা

নাজমুল হুদা বাশার- ফরিদপুর

আবারো বিক্ষুব্ধ জনতা ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় জনসাধারণ। ৯ সেপ্টেম্বর  মঙ্গলবার সকাল ৮টা থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের তিনটি স্থানে এ অবরোধ কর্মসূচি করেন। এর ফলে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এসময় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুকুরিয়া বাসস্ট্যান্ডে সড়কে কলাগাছ ফেলে এবং ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় বাঁশের ব্যারিকেড টায়ার জ্বালিয়ে  অবরোধ শুরু করেন দুই ইউনিয়নের হাজারো লোকজনেরা।

অবরোধ চলাকালে ‘ভাঙ্গা আমার মা, মায়ের বিভাজন হতে দেব না’, ‘আমরা ভাঙ্গার মানুষ, ভাঙ্গাতেই থাকতে চাই’, ‘নগরকান্দার সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত মানি না’ বলে স্লোগান দেওয়া হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগে ফরিদপুর-৪ আসনটি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ছিল। আর নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে ছিল ফরিদপুর-২ আসন। কিন্তু গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী, ফরিদপুর-৪ আসনের হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে শত শত যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ভাঙ্গা থানা ও হাইওয়ে পুলিশ উপস্থিত রয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, ‘অবরোধকারীদের বুঝিয়ে মহাসড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত করার চেষ্টা চলছে। তবে জরুরি যানবাহনগুলোকে পার করে দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।এর আগেও গত ৫ সেপ্টেম্বর একই দাবিতে মহাসড়কের সাতটি স্থানে সাড়ে সাত ঘণ্টা অবরোধ করেছিলেন স্থানীয় লোকজন।এ ব্যাপারে মহামান্য হাইকোর্ট রিট করেছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : ০৫:২৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫