বোয়ালমারীর রেমিটেন্স যোদ্ধা রাজীব শিকদারের মরদেহটি ফিরিয়ে আনার দাবিতে সংবাদ সম্মেলন।
- আপডেট সময় : ১২:০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ৩১৯ বার পড়া হয়েছে

গালিব মাহাবুব, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন বোয়ালমারী পৌরসভার ৬ নং ওয়ার্ডের সুলনা গ্রামের মোঃ আতিয়ার শিকদারের পুত্র (গত ১২ সেপ্টেম্বর- ২০২৫ শুক্রবার) ইউরোপের নর্থ মেসিডোনিয়ায় প্রতিদিনের ন্যায় কর্মস্থলে যাবার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন রাজীব। রাজীবের মৃত্যুতে এলাকায় শোকের মাধ্যমে পুরো এলাকা জুড়ে কান্নার আহাজারিতে বাতাস ভারী হয়ে যায়।
নিহত রাজীবের মা মমতাজ বেগম কান্না জড়িত কন্ঠে তার কলিজাছেরা পুত্রের মৃতদেহ শেষ-বারের মতো দেখার জন্য পথ চেয়ে আছেন কখন আসবে তার কলিজা ছেড়া রাজিব। এ সময় রাজীবের পিতা বলেন, আমাদের কোন জায়গা জমি নাই আমরা অবদার জায়গায় ঘরবাড়ি করে বসবাস করছি। আমার ছেলেকে বিদেশে পাঠানোর জন্য বিভিন্ন সমিতি থেকে ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে ধার কর্জ করে বিদেশে পাঠিয়েছি।
আমার ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে দেনা দায়েকেরা আমাদের বাড়িতে এসে চাপ সৃষ্টি করছেন। আমাদের যে অবস্থা নুন আনতেই পান্তা ফুরায়। এ অবস্থায় আমার ছেলের মৃতদেহ কে টাকা পয়সা দিয়ে দেশে ফিরিয়ে আনা আমার পক্ষে সম্ভব না। তাই আমি মাননীয় অন্তবতী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহামমদ ইউনুছ স্যারের কাছে আকুল আবেদন জানাই অন্তত আমার ছেলে রাজীবের মৃতদেহটি দেশে আনার ব্যবস্থা করে দিবেন।
এছাড়াও ফরিদপুর জেলা প্রশাসক ও বোয়ালমারী উপজেলার নির্বাহী অফিসারের কাছে রাজীবের মৃতদেহ ফিরিয়ে আনার জন্য আকুতি মিনতি করেন। সরেজমিনে যেয়ে জানা যায়, প্রায় ১০ লাখ টাকা ধার দেনা করেই বাবা-মার স্বপ্নপূরণের জন্য পাড়ি দিয়েছিলেন প্রবাসে দিনমজুরির ছেলে রাজীব কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল বাবা-মায়ের স্বপ্ন একদিকে ছেলের মৃত্যুর শোক ও অন্যদিকে ঋণের বোঝা।
এই ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে দৈনিক ফরিদপুর মহানগর বার্তা পত্রিকা কে, মন্ডল ট্রাভেলস বিডি,র ম্যানেজার মোঃ তানজিল হোসেন জানান মোঃ রাজীব শিকদার আমাদের ট্রাভেলস থেকেই ইউরোপের নর্থ মেসিডোনিয়ায় গেছেন। এ সময় তানজিল মুঠোফোনে রাজীবের অকাল সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন ও তিনি বলেন রাজীবের মৃতদেহ দেশে ফিরিয়ে আনার জন্য আমরা মেসিডোনিয়ায় বিভিন্নভাবে যোগাযোগ ব্যবস্থা চালিয়ে যাচ্ছি।
মন্ডল ট্রাভেলস বিডি এর তথ্যসূত্রে জানা যায়, গত ১৪ জুন ২০২৫ তারিখ কাতার এয়ারলাইন্স বিমানে রাজিব এর ফ্লাইট হয় যার ফ্লাইট নং 11H9kk/E05GX5. Passport no.A04905813। নিহত রাজীবের পরিবার ও এলাকাবাসীরা দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে দাবী জানান। এছাড়াও এই ব্যাপারে এলাকাবাসীর পক্ষে জেলা যুবদলের সহ সম্পাদক ইমরান হোসাইন বলেন- এইতো তিন মাস আগে রাজীব বিদেশে গেছেন সে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেছেন। তাদের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ তাই সরকারের কাছে দাবি জানাই দ্রুত সময়ের মধ্যে রাজীবের মৃতদেহটি দেশে আনার ব্যবস্থা নেওয়া উচিৎ।
এ সময় বোয়ালমারী পৌরসভার পৌর জামায়াতের সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বলেন- প্রতিটি মৃত্যুই বেদনা দায়ক, রাজিব ই ছিলেন এই সংসারে হাল ধরার মত। রাজীবের এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে তার সংসার পুরোটাই ভেঙ্গে পড়েছে। আন্তর্জাতিক-ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা রাজীবের মৃতদেহটি আলাপ-আলোচনা করে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের প্রতি জোড় দাবি জানান। নিহত রাজীবের নিজ বাড়িতে (১৫ সেপ্টেম্বর ২০২৫) রাজীবের মৃতদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংবাদ সম্মেলন করেন। এ সময় উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক নেতা সহ গ্রামবাসীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।




















