ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড কামড় দেওয়া জীবিত গোখরা সাপ নিয়েই হাসপাতালে যুবক  ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার  প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি   ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ফরিদপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান: ৩০ হাজার টাকা জরিমানা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাসুল সামদানী আজাদ। কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক

পত্নীতলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার (নওগাঁ)

সারাদেশের মতো নওগাঁর পত্নীতলাতেও শুরু হচ্ছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। আগামী ১২ অক্টোবর থেকে মাসব্যাপী এ কর্মসূচি চলবে। উপজেলায় প্রায় ৫৮ হাজার ৫৯৭ জন শিশু বিনামূল্যে এই টিকা পাবে।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে টিকাদান ক্যাম্পেইন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম. খালিদ সাইফুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রায়, মেডিকেল অফিসার ডা. নাহিদ, স্বাস্থ্য পরিদর্শক মো. আনিছুর রহমান, এবং এমটি (ইপিআই) সানোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নজিপুর প্রেসক্লাবের সভাপতি মো. ফরহাদ হোসেনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি।

প্রেস ব্রিফিংয়ে টিকাদান কার্যক্রম সম্পর্কে সঠিক তথ্য প্রচারে সহযোগিতা করা এবং যেকোনো গুজব বা অপপ্রচারের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।

টাইফয়েডের ভয়াবহতা তুলে ধরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ বলেন,

“টাইফয়েড দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায়। প্রথমে জ্বর হয়, পরে হাত-পা ব্যথা শুরু হয়, ধীরে ধীরে যকৃত ও প্লীহা বড় হয়, আলসার সৃষ্টি হয়ে অন্ত্র ফুটো পর্যন্ত হতে পারে— এমনকি মৃত্যুও ঘটতে পারে। সরকার বিনামূল্যে এই টিকা দিচ্ছে, বাইরে এটি অনেক দামী। এক ডোজেই যথেষ্ট সুরক্ষা পাওয়া যাবে। সকল অভিভাবককে অনুরোধ করবো— সন্তানদের এই টিকা দিতে অবশ্যই এগিয়ে আসুন।”

তিনি আরও বলেন,

“এই মাসে ১০ দিন স্কুল পর্যায়ে টিকাদান চলবে, পরবর্তী মাসে টিকাদান কেন্দ্রগুলোতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ কর্মসূচির আওতায় প্রাথমিক, মাধ্যমিক, কিন্ডারগার্টেন, মাদ্রাসা ও এতিমখানাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা টিকা পাবে।

৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু-কিশোর এই টিকার আওতায় আসবে। সরকারি নির্দিষ্ট ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে টিকা দেওয়া হবে। তবে যারা নিবন্ধন করতে পারবেন না, তারাও টিকা থেকে বঞ্চিত হবেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পত্নীতলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫