ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি

ফরিদপুর বিভাগ বাস্তবায়নের দাবিতে ১৬ অক্টোবর মহাসমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ২৭৬ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম- বিশেষ প্রতিনিধি 

ফরিদপুর বিভাগ বাস্তবায়নের দাবিতে আগামী ১৬ অক্টোবর ২০২৫ ইং তারিখ সকাল ১১টায় এক মহাসমাবেশের ডাক দিয়েছে ফরিদপুরের সর্বস্তরের জনগণ। ইতিমধ্যে ফরিদপুর শহর ও জেলার বিভিন্ন স্থানে সমাবেশ সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।

সমাবেশটি ফরিদপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এতে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ফরিদপুরকে পৃথক প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবি জানিয়ে আসছেন এ অঞ্চলের সকল স্তরের জনগণ। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।এসময় সমাবেশ আয়োজকরা বলেন, “ফরিদপুর বিভাগ গঠনের দাবি শুধু প্রশাসনিক প্রয়োজন নয়, এটি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। আমরা শান্তিপূর্ণভাবে এই দাবি সরকারের কাছে জানাতে চাই।”

উল্লেখ্য, ফরিদপুর বিভাগ গঠনের প্রস্তাবে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলা অন্তর্ভুক্ত করার কথা রয়েছে। স্থানীয় জনগণ আশা করছেন, সরকারের সদয় দৃষ্টি ও জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে অচিরেই ফরিদপুর বিভাগ ঘোষণা করবেন বলে সেই প্রতীক্ষায় আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর বিভাগ বাস্তবায়নের দাবিতে ১৬ অক্টোবর মহাসমাবেশ

আপডেট সময় : ১০:৫০:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫