বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
- আপডেট সময় : ০২:২৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ২৫৪ বার পড়া হয়েছে

মোঃ মজিবুর রহমান -ফরিদপুর জেলা প্রতিনিধি দৈনিক ফরিদপুর মহানগর বার্তা।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফরিদপুর জেলা শাখার উদ্যোগে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকাল ৩ ঘটিকার সময় ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা ও পৌর থেকে হাজার হাজার নেতা কর্মী ফরিদপুর শহরের সিভিল সার্জন অফিসের সামনে এসে উপস্থিত হন। এরপর দলে দলে হাজার হাজার নেতাকর্মী র্যালিতে অংশগ্রহণ করেন। সিভিল সার্জন এর অফিস থেকে র্যালিটি শুরু হয়ে জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হয়। ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় ও ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে ফরিদপুর যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। আনন্দ র্যালিতে আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি যুগ্ন সম্পাদক আতিকুজ্জামান মিঠু যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান লিটন যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সুজন ফকির সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহীদ। এ সময় ফরিদপুর মহানগর যুবদল কোতোয়ালী যুবদল বিভিন্ন উপজেলা থেকে আগত যুবদলের নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই র্যালিতে অংশগ্রহণ করেন।




















