ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জরুরি বিজ্ঞপ্তিঃ তারিখ ০৮-০৬-২০২৬ ইং  ৬৫ শতাংশ গ্রাহককে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে সুরক্ষা দেওয়া হয়েছে: তথ্যমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুচ্চালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ বোয়ালমারীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক গ্রেপ্তার ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার কালিয়াকৈরে মানববন্ধন ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে

পত্নীতলায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ১৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার (নওগাঁ) 

নওগাঁর পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ ইং  বিকেলে নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রথমেই একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নজিপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোলচত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি। নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এ জেড মিজানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা থানার বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম ও মো. রমজান আলী সরদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহীন, উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, নজিপুর পৌর মহিলা দলের সভানেত্রী মাহফুজা খাতুনসহ উপজেলা ও পৌর বিএনপি, ১১টি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় সাধারণ জনগণ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সৈনিক ও জনতা একত্রিত হয়ে জাতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পত্নীতলায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপডেট সময় : ০৫:২৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫