ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ১১ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম ফরিদপুর :

ফরিদপুরে ৩ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের ১১ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।এ ব্যাপারে ‌ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‌জানানো হয় ‌,
আজ মঙ্গলবার দুপুর অনুমান ১২.৩০ টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মাচ্চর আমীরাবাদ রেল স্টেশন এলাকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও মাদক চক্রের জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
অভিযানে প্রায় ৩,৩০,০০০/-
টাকা মূল্যের ১১ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম
১। তিলকজান (৫০),
স্বামী- মোঃ নবির মন্ডল,
সাং- ভাগজতচর
ও ২।কহিনুর বেগম (৪৮),
স্বামী- আসমত বেপারী,
সাং- ক্রোফটনগর, উভয় থানা- দৌলতপুর, জেলা-কুষ্টিয়া বলে জানা যায়। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা ও কুষ্টিয়া জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি তিলকজান (৫০) এর বিরুদ্ধে বিভিন্ন ‌ জেলার বিভিন্ন ‌থানায় ৪ টি মাদক মামলা এবং আসামি কহিনুর বেগম (৪৮) এর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার, সদর ও ভেড়ামারা থানায় ২ টি মাদক
মামলা রয়েছে।
মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে ১১ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

আপডেট সময় : ১০:১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫