ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে শামা ওবায়েদকে সংবর্ধনা ফরিদপুরে ইয়াবা সেবনের গ্যাস লাইটার চাওয়া কে কেন্দ্র করে অসহায় বোতল সংগ্রহকারীকে পিটিয়ে হাত-পা ভেঙে দিলেন মাস্টারের ছেলে অসুস্থতার ছুটি না পেয়ে রাতের ডিউটিতে শ্রমিকের মৃত্যু, কারখানার সামনে শ্রমিকদের বিক্ষোভ মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় পরিচালকের ১০ বছরের কারাদণ্ড কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল  ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

স্বামীর অধিকারের দাবিতে ৭ দিন ধরে অনশনে এক নারী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ২৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলামিন, ফরিদপুর

সদরপুর উপজেলার কেষ্টপুর ইউনিয়নের শৈলডুবী গ্রামে স্বামীর স্বীকৃতি ও সংসারের অধিকার দাবিতে সাত দিন ধরে অনশন করছেন এক নারী। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

একই ইউনিয়নের শৈলডুবী গ্রামের মোঃ বাহেরউদ্দিন শেখের ছেলে মোঃ সজিব শেখ ও পাশের গ্রামের উজির খাকান্দী বাচ্চুখার মেয়ে ইতি আক্তার নয় বছর আগে প্রেমের সম্পর্কে জড়ান। এর আগেও ইতি আক্তারের অন্যত্র বিয়ে হয়েছিল, তবে অভিযোগ অনুযায়ী সজিব শেখের প্ররোচনায় সে পূর্বের সংসার ছেড়ে আসে এবং নয় বছর আগে সজিবের সঙ্গে বিয়ে হয়।

ভুক্তভোগী ইতি আক্তার জানান, বিয়ের পর কিছুদিন স্বামী-স্ত্রী সুখে সংসার করলেও সজিব বিদেশে যাওয়ার সময় তার পরিবার থেকে ৩ লক্ষ টাকা এনে দেন তিনি। কিন্তু বর্তমানে সজিব দেশে ফেরার পরও তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না। অভিযোগ রয়েছে, সজিব ও তার পরিবার ইতি আক্তারকে গৃহবধূ হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছে।

এ অবস্থায় স্বামীর অধিকার ফিরে পাওয়ার দাবিতে গত ৭ দিন ধরে অনশনে আছেন ইতি আক্তার। তিনি বলেন,
আমাকে যদি স্বামী হিসেবে সজিব শেখ ও তার পরিবার মেনে না নেয়, তাহলে আমি আত্মহত্যা করতে বাধ্য হবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্বামীর অধিকারের দাবিতে ৭ দিন ধরে অনশনে এক নারী

আপডেট সময় : ০৩:৪৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫