ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি

ফরিদপুরে অন্যের ধান কাটার অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ৩৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলামিন নগরকান্দা প্রতিনিধি,

ফরিদপুরের নগরকান্দায় অন্যের জমির ধান কেটে নেওয়ার অভিযোগকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল মাতুব্বর।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে চরযশোরদী ইউনিয়নের দহিসারা দাখিল মাদ্রাসা মাঠে স্থানীয় গ্রামবাসীর ব্যানারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে কামাল মাতুব্বর বলেন, তার বিরুদ্ধে থানায় দায়ের করা অভিযোগটি সম্পূর্ণ মনগড়া ও তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার কৌশল।

তিনি বলেন, “আমি কারো জমির ধান কাটি নাই। এটি রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়।”

তিনি অভিযোগ অস্বীকার করে জানান, ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই এবং তিনি বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় গ্রামবাসীরাও তার বিরুদ্ধে করা অভিযোগকে অসত্য বলেই দাবি করেন।

এর আগে দহিসারা গ্রামের আব্দুস সালাম মুন্সির ছেলে নুর মোহাম্মদ মুন্সী নগরকান্দা থানায় অভিযোগ করে জানান যে, তার ক্রয়কৃত জমির ধান জোরপূর্বক কেটে নিয়েছেন কামাল মাতুব্বর ও সাহিদ মাতুব্বর গং। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ তদন্তাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে কামাল মাতুব্বর দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযোগ সাজানো হয়েছে এবং তিনি ন্যায়বিচারের স্বার্থে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

আলামিন নগরকান্দার প্রতিনিধি
01306860891
২১ নভেম্বর ২০২৫ ইং

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে অন্যের ধান কাটার অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১১:৪০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫