ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এম. টি. আখতার টুটুল এই তাড়ানোকে কেন্দ্র করে আলফাডাঙ্গায় শিশুর ওপর নির্মম নির্যাতনের অভিযোগ, আটক ১ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার নির্বাচিত ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তার, এমপি বাবুলের অভিনন্দন ফরিদপুরে সশস্ত্র হামলা, কুপিয়ে আহত ৪; নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগে মামলা রাস্তার কাজে বিটুমিনের ধোঁয়ায় অসুস্থ ৩-৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ১ সদরপুরে বীর মুক্তিযোদ্ধা ছালাম মিয়ার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুরের সালথায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, থানায় এজাহার দায়ের। নওগাঁ মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পত্নীতলায় ১৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

শিবচরে হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:১১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাখাওয়াত হোসেন মোল্লা – মাদারীপুর প্রতিনিধ

 মাদারীপুরের শিবচর উপজেলার বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসাতে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে এক অনন্য হিফজুল কুরআন প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা আয়োজন করে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় (Ministry of Islamic Affairs, Dawah and Guidance)–এর বাংলাদেশস্থ রিলিজিয়াস অ্যাটাশে অফিস ও সৌদি দূতাবাস,বাংলাদেশ।

রবিবার (৫ অক্টোবর) দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মাদারীপুর, ফরিদপুর ও শরীয়তপুর জেলার মেধাবী ছাত্ররা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ১৫ পাড়া এবং ৩০ পাড়ার ওপর দুইটি বিভাগে প্রতিযোগিতা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক হাফেজ ক্বারী মাহবুবুর রহমান।

হাফেজ ক্বারী মাহবুবুর রহমান তাঁর বক্তব্যে বলেন,কুরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য সর্বশেষ ও পরিপূর্ণ জীবন বিধান। এই পবিত্র কিতাবের হিফজ ও প্রচারের মাধ্যমে আমরা ইসলামের সত্য বার্তা সমাজে ছড়িয়ে দিতে পারি। তরুণ প্রজন্মের মাঝে কুরআনের চেতনা জাগিয়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন,আজকের এই হিফজুল কুরআন প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছে, তারা সবাই বিজয়ী। কারণ আল্লাহর বাণী মুখস্থ করাই সবচেয়ে বড় সম্মান ও সৌভাগ্যের বিষয়। আমি সকল প্রতিযোগী, অভিভাবক ও আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মাওলানা আব্দুস সোবাহান,মাওলানা আবুল খায়ের,মাওলানা আবু ইউসুফ,হাফেজ ক্বারী আব্বাস,শায়েখ তৌহিদুজ্জামান,হাফেজ ক্বারী আফনান,মাওলানা আবু সাঈদ

বিচারকবৃন্দ প্রতিযোগীদের কণ্ঠ, তাজবীদ, উচ্চারণ ও ধারাবাহিকতা অনুযায়ী মূল্যায়ন করেন। প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষণা ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ ও ওস্তাদগণ।

অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে সকলের কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য ও বিশ্ব শান্তি কামনা করা হয়।

দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও অভিভাবক ও মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থীদের  উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্ররা ভবিষ্যতে কুরআনের খেদমতে নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শিবচরে হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:২২:১১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫