ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বটিয়াঘাটায় প্রতারক নারী জৌলুস ইসহাক নাজমা দম্পতি গ্রেফতার ৮ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রমিক নেতা মারুফ মোল্লা ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুরাদ হোসেন মিয়া ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্বজনরা পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত ফরিদপুর জেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক মোঃ ফজলুল হক ফরিদপুরে জেলা পরিষদের আর্থিক সহায়তা বিতরণ, উপকারভোগীদের মাঝে স্বস্তি

বোয়ালমারীর সাতৈর বাজারে যাত্রা শুরু করলো আধুনিক তাহসান সুপার মার্কেট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০২:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ৩৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল মতিন মুন্সী বোয়ালমারী( ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী সাতৈর বাজারের ব্যবসায়িক অঙ্গনে যুক্ত হলো আধুনিক ও সুপরিকল্পিত একটি শপিং সেন্টার। বিচিত্র পণ্যসামগ্রীর শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানের সমন্বয়ে গড়ে ওঠা এ শপিং সেন্টারের নাম তাহসান সুপার মার্কেট।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে সাতৈর বাজারে অবস্থিত তাহসান সুপার মার্কেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মার্কেটের কর্ণধার ও আর.এম গ্রুপের চেয়ারম্যান, দক্ষিণ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী মোঃ মাসুদ রানা। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের মা সহ তাঁর পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতা, সামাজিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য অতিথিরা উপস্থিত ছিলেন। এর আগে মার্কেটের ব্যবসায়ীরা ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে প্রতিষ্ঠাতা মোঃ মাসুদ রানাকে বরণ করে নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তাহসান সুপার মার্কেট চালু হওয়ায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে আধুনিক ব্যবসা ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচিত হলো। এতে একদিকে যেমন স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে সাধারণ ক্রেতারা একই ছাদের নিচে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন ধরনের সামগ্রী সহজে ও স্বাচ্ছন্দ্যে ক্রয় করতে পারবেন।
উদ্বোধন শেষে মোঃ মাসুদ রানা তাহসান সুপার মার্কেটের নির্মাণাধীন অপর একটি শাখার ছাদ ঢালাইয়ের শুভ সূচনা করেন। এ সময় তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টিতে ভবিষ্যতেও তাঁর বিনিয়োগ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বোয়ালমারীর সাতৈর বাজারে যাত্রা শুরু করলো আধুনিক তাহসান সুপার মার্কেট

আপডেট সময় : ০৩:০২:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫