ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার দীর্ঘ ১৮৫ বছরের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল ফরিদপুর পৌরসভা। দেশকে অস্থিতিশীল করতে পতিত অপশক্তির দোসররা নানা ষড়যন্ত্র করছে: রিজভী কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, নারী পুরুষ সহ ৩৯ জনকে আটক  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫ ‎ ‎শিবচরে শিরুয়াইল তরুণ ইউপি চেয়ারম্যান প্রার্থী নূরুল ইসলাম খলিফার পরিচিতি সভা ‎ ‎ ‎ কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে শিবচরে রাতের আঁধারে জমি দখল ও গাছ কাটার অভিযোগ,ভুক্তভোগীদের মানববন্ধন গুনি সাংবাদিক হারুন আনসারীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে থানায় জিডি পাওনা টাকা চাইতে গিয়ে জা’র হামলায় গৃহবধূ রক্তাক্ত জখম, থানায় অভিযোগ

বোয়ালমারী ফুটবল একাডেমীর খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ২৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল মতিন মুন্সী বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

বোয়ালমারী ফুটবল একাডেমীর খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেছেন বোয়ালমারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও তরুণ সমাজের পরিচিত মুখ ইমরান হুসাইন। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে বোয়ালমারী স্টেডিয়াম মাঠে অনুশীলনরত খেলোয়াড়দের মাঝে আনুষ্ঠানিকভাবে এসব জার্সি তুলে দেন তিনি।

স্থানীয়ভাবে ক্রীড়া অঙ্গনের উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের পথে ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তরুণ নেতা ইমরান হুসাইন। তারই ধারাবাহিকতায় ফুটবল একাডেমীর খেলোয়াড়দের মনোবল বাড়াতে ও নিয়মিত প্রশিক্ষণে উৎসাহিত করতে তিনি এই জার্সি বিতরণ করেন।

এসময় তিনি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন, তাদের প্রশিক্ষণের খোঁজখবর নেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চান। মাঠে উপস্থিত তরুণদের উদ্দেশে তিনি বলেন, “খেলাধুলা শুধু শরীর ভালো রাখে না, মনের ওপরও ইতিবাচক প্রভাব ফেলে। কিশোর ও তরুণদের মাদকাসক্তি এবং অযথা মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা অত্যন্ত জরুরি। আমি সবসময়ই চাই তোমরা মাঠে ফিরো, তোমরা খেলো, তোমরাই ভবিষ্যৎ।”

তিনি আরও আশ্বাস দিয়ে বলেন, “বোয়ালমারীর ফুটবল একাডেমীকে আরও শক্তিশালী করতে যা যা প্রয়োজন, ভবিষ্যতেও আমি পাশে থাকব। তরুণদের উন্নত পরিবেশে প্রশিক্ষণের সুযোগ বাড়াতে সকল সহযোগিতা অব্যাহত থাকবে।”

জার্সি পেয়ে খেলোয়াড়রা আনন্দ প্রকাশ করেন এবং আরও উৎসাহ নিয়ে নিয়মিত অনুশীলনের প্রতিশ্রুতি দেন। একাডেমীর প্রশিক্ষক ও অভিভাবকরা জানান, ইমরান হুসাইনের এ ধরনের উদ্যোগ তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বোয়ালমারীর ক্রীড়াঙ্গনে তার এই পৃষ্ঠপোষকতা ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং স্থানীয় ক্রীড়াবিদরা আশা করছেন—এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বোয়ালমারী ফুটবল একাডেমীর খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

আপডেট সময় : ০৩:৪৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫