ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে হাসেম জুট ইন্ডাস্ট্রিজে ভয়াবহ অগ্নিকাণ্ড: কোটি টাকার ক্ষতি জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়ার কথা পুনর্ব্যক্ত, সমতাভিত্তিক উন্নয়নে জোর। ত্যাগ-সংগ্রামের স্বীকৃতি চান সাহিদা বেগম মধুখালীতে অবৈধ মাটি উত্তোলন: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। সালথায় গভীর রাতে খড়ের ঘরে অগ্নিসংযোগ, ক্ষয়ক্ষতি রামুতে গরু চুরির অভিযোগ, শালিসে স্বীকার করেও গা-ঢাকা অভিযুক্তরা। ফরিদপুর সদর থেকে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশী সাহিদা বেগম দুঃসময়ের ত্যাগী নেত্রী সাহিদা বেগম: সংগ্রাম ও সাহসিকতার এক অনন্য প্রতিচ্ছবি ফরিদপুরে রেললাইনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ফরিদপুরে অবৈধ মাটি ও বালু উত্তোলনের অভিযোগ, জনদুর্ভোগ চরমে।

ফরিদপুর–৩ আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন চৌধুরী নায়াব ইউসুফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ২০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার -ফরিদপুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর–৩ (সদর) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন চৌধুরী নায়াব ইউসুফ।

আজ ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখ ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ কামরুল হাসান মোল্লার নিকট তিনি আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বাবায়ক সৈয়দ মুদাররেস আলী ইছা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এফ.এ. কাইয়ুম জঙ্গিসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুর–৩ আসনে একজন পরিচিত, গ্রহণযোগ্য ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছেন। দলীয় নেতা–কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও তাঁর জনপ্রিয়তা চোখে পড়ার মতো। এলাকায় নিয়মিত গণসংযোগ, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং সাধারণ মানুষের সুখ–দুঃখে পাশে থাকার কারণে তিনি জনগণের আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত।

উল্লেখ্য, চৌধুরী নায়াব ইউসুফের পিতা মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুর–৩ আসনের একজন জননন্দিত সংসদ সদস্য ছিলেন। তিনি জাতীয় সংসদে সফলভাবে প্রতিনিধিত্ব করার পাশাপাশি মন্ত্রিত্বের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন। পিতার সেই রাজনৈতিক উত্তরাধিকার ও জনপ্রিয়তা আজও ফরিদপুর–৩ আসনের মানুষের মনে গভীরভাবে স্মরণীয়।

মনোনয়নপত্র জমা শেষে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “মহান আল্লাহর অশেষ রহমত, দলের নেতা–কর্মীদের নিরলস পরিশ্রম এবং ফরিদপুর–৩ আসনের জনগণের দোয়া ও ভালোবাসার কারণেই আজ আমি এই পর্যায়ে এসেছি। ইনশাআল্লাহ, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করে যাব।”

এদিকে বিএনপির তৃণমূল নেতা–কর্মীদের মধ্যে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর–৩ আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন চৌধুরী নায়াব ইউসুফ

আপডেট সময় : ০৪:০০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫