ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি

ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী দোলনের প্রার্থিতা পুনর্বহাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৩৫৬ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার – ফরিদপুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা–বোয়ালমারী–মধুখালী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ ফিরে পেয়েছেন সাংবাদিক নেতা মোহাম্মদ আরিফুর রহমান দোলন।

বৃহস্পতিবার (আজ) বিকাল চারটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে তার করা আবেদন গ্রহণ করা হয়। কমিশনের এই সিদ্ধান্তের মাধ্যমে আগের বাতিলাদেশ প্রত্যাহার হয়ে দোলনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে জমা দেওয়া পাঁচ হাজার ভোটারের সমর্থন তালিকায় দুইজন ভোটারের তথ্যে ত্রুটি দেখিয়ে ফরিদপুরের রিটার্নিং কর্মকর্তা দোলনের মনোনয়ন বাতিল করেছিলেন। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি।

শুনানি শেষে নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বাতিল করে দোলনের প্রার্থিতা পুনর্বহাল করে।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর নির্বাচন ভবনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোহাম্মদ আরিফুর রহমান দোলন বলেন,

“আলহামদুলিল্লাহ, নির্বাচন কমিশন আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। রিটার্নিং অফিসার যে ১ শতাংশ ভোটারের সমর্থন নিয়ে প্রশ্ন তুলেছিলেন, আজ কমিশনের সামনে আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি—জমা দেওয়া সমর্থন ও স্বাক্ষর সম্পূর্ণ সঠিক ছিল।”

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশিত। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এমন পরিবেশ বজায় থাকবে যাতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ফরিদপুর-১ আসনে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মোহাম্মদ আরিফুর রহমান দোলন পেয়েছিলেন ৮৪ হাজার ৯৮৯ ভোট।

দীর্ঘদিন সাংবাদিকতায় সক্রিয় দোলন বর্তমানে দৈনিক ঢাকাটাইমস, ঢাকাটাইমস২৪ ডটকম এবং সাপ্তাহিক এই সময়–এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি আমাদের সময় পত্রিকার নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন–এর উপসম্পাদক এবং প্রথম আলো–র ডেপুটি চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বাংলাভিশন টেলিভিশনে নিউজ এডিটর হিসেবেও কাজ করেছেন।

পেশাদার সাংবাদিকদের বিভিন্ন সংগঠনে সক্রিয় ভূমিকার পাশাপাশি তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী দোলনের প্রার্থিতা পুনর্বহাল

আপডেট সময় : ০২:৫৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬