ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে হাসেম জুট ইন্ডাস্ট্রিজে ভয়াবহ অগ্নিকাণ্ড: কোটি টাকার ক্ষতি জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়ার কথা পুনর্ব্যক্ত, সমতাভিত্তিক উন্নয়নে জোর। ত্যাগ-সংগ্রামের স্বীকৃতি চান সাহিদা বেগম মধুখালীতে অবৈধ মাটি উত্তোলন: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। সালথায় গভীর রাতে খড়ের ঘরে অগ্নিসংযোগ, ক্ষয়ক্ষতি রামুতে গরু চুরির অভিযোগ, শালিসে স্বীকার করেও গা-ঢাকা অভিযুক্তরা। ফরিদপুর সদর থেকে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশী সাহিদা বেগম দুঃসময়ের ত্যাগী নেত্রী সাহিদা বেগম: সংগ্রাম ও সাহসিকতার এক অনন্য প্রতিচ্ছবি ফরিদপুরে রেললাইনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ফরিদপুরে অবৈধ মাটি ও বালু উত্তোলনের অভিযোগ, জনদুর্ভোগ চরমে।

আলফাডাঙ্গায় ১কোটি টাকার বিরল কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩১:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ২৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার, ফরিদপুর

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় প্রায় ১কোটি টাকা মূল্যমানের একটি বিরল কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‍্যাব-১০, ফরিদপুরের একটি চৌকস দল। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় বাসিন্দা আকবার মোল্লার ছেলে সাদ্দাম মোল্লার বাড়ির দক্ষিণ পাশের একটি পুকুর থেকে প্রায় ১১৮ কেজি ওজনের মূল্যবান কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়।

এ সময় মূর্তি উদ্ধারের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে সাদ্দাম মোল্লাকে আটক করে র‍্যাব। উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে উদ্ধার করা মূর্তিটি একনজর দেখার জন্য থানায় শতশত উৎসুক জনতার ভিড় জমে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আলফাডাঙ্গায় ১কোটি টাকার বিরল কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৩১:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬