ঢাকা ০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ বস্ত্র বিতরণ করলেন ফরিদপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ মধুখালীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ধামইরহাট সীমান্তে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারী আটক কাম্বোডিয়ায় বাংলাদেশি দালাল চক্রের প্রতারণা — ফরিদপুরের রোমান পাসপোর্ট ও অর্থ হারিয়ে বিপাকে ফরিদপুর কোতয়ালী থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদারীপুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা শিবচরে আগুন আতঙ্কে হাসপাতাল থেকে নামতে গিয়ে আহত ৫ রোগী কালিয়াকৈরে গাড়ীর চাপায় এক পথচারী নিহত মধুখালীতে চায়ের দোকান থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার, আটক ১

কক্সবাজার শহরে পৌরসভায় টমটম শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে নতুন যাত্রা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার আমিন কক্সবাজার

কক্সবাজারে পর্যটন নগরী টমটম চালকদের কল্যাণ ও অধিকার রক্ষায় নতুন সংগঠন পর্যটন নগরী কক্সবাজার টমটম শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ০৬ মার্চ ২৬ ইং তারিখ সন্ধ্যায় কক্সবাজার পৌরসভার লাইট হাউজ পাড়া সংলগ্ন এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে টমটম চালক, সংগঠনের সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের ১০১ জন সদস্যকে নিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন যাত্রা শুরু করার ঘোষণা দেওয়া হয়। ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা তুলে ধরা হয় এবং টমটম শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও সামাজিক কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

ইফতার পূর্ব আলোচনায় অতিথিরা বলেন, কক্সবাজারে পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে টমটম চালকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু নানা সমস্যার মধ্য দিয়ে তাদের জীবন-জীবিকা পরিচালনা করতে হয়। তাই তাদের ঐক্যবদ্ধ করে কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য এই সংগঠনের উদ্যোগ সময়োপযোগী।

এ সময় সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন জয়নাল আবেদিন, দিদার মিয়া, সাইফুল ইসলাম, মনজুর আলম, মোহাম্মদ রাশেলসহ আরও অনেকে। বক্তারা টমটম চালকদের এক ছাতার নিচে এনে তাদের সুখ-দুঃখে পাশে থাকা, দুর্ঘটনায় সহায়তা প্রদান, চিকিৎসা সহযোগিতা, শ্রমিকদের অধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে টমটম শ্রমিকদের জন্য একটি সহায়তা তহবিল গঠন, প্রশিক্ষণ কার্যক্রম, আইনগত সহায়তা এবং মানবিক সহায়তামূলক উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি পর্যটন নগরী কক্সবাজারে শৃঙ্খলাপূর্ণ ও সেবামুখী পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে টমটম চালকদের সচেতন করতেও সংগঠনটি কাজ করবে।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও টমটম শ্রমিকদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কক্সবাজার শহরে পৌরসভায় টমটম শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে নতুন যাত্রা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৪:৩২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬