ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা  বৃষ্টির পর আকাশে রঙের খেলা: রংধনুর বিজ্ঞান ও গ্রামীণ বিশ্বাস ফরিদপুরে শিশু আইরিন হত্যা রহস্য উদঘাটন, নারীসহ গ্রেফতার ৩ কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

কাম্বোডিয়ায় বাংলাদেশি দালাল চক্রের প্রতারণা — ফরিদপুরের রোমান পাসপোর্ট ও অর্থ হারিয়ে বিপাকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:১২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক 

কাম্বোডিয়ায় সক্রিয় বাংলাদেশি দালাল চক্রের প্রতারণার শিকার হয়ে চরম বিপাকে পড়েছেন ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা রোমান মিয়া। ভিসা করার আশায় দালালদের হাতে পাসপোর্ট ও টাকা তুলে দেওয়ার পর তিনি এখন বিদেশের মাটিতে দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলে একটি বাংলাদেশি দালাল চক্র রোমান মিয়ার কাছ থেকে তার পাসপোর্ট এবং টাকা নিয়ে নেয়। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও তারা ভিসা করে দেয়নি এবং পাসপোর্টও ফেরত দেয়নি। বর্তমানে তার কাছে না আছে পাসপোর্ট, না আছে পর্যাপ্ত টাকা। ফলে তিনি চরম মানবিক সংকটে পড়েছেন।

কাম্বোডিয়ায় বাংলাদেশ দূতাবাস না থাকায় অনেক প্রবাসী বাংলাদেশি নানা সমস্যায় পড়লেও দ্রুত কোনো সহায়তা পান না। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু বাংলাদেশি দালাল সেখানে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে এমন বিপদের সময় অনেক বাংলাদেশি প্রবাসীর পাশে দাঁড়াচ্ছেন প্রবাসী সমাজকর্মী আব্দুল্লাহ আল মামুন অপু। সমস্যায় পড়া অনেকেই তার কাছে গিয়ে সাহায্য চাইছেন। রোমান মিয়াও বিভিন্ন মানুষের কাছ থেকে শুনে অপু ভাইয়ের কাছে সাহায্যের জন্য ছুটে যান।

পরবর্তীতে আব্দুল্লাহ আল মামুন অপু দালালদের চাপ দিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেন বলে জানা গেছে।

এ বিষয়ে রোমান মিয়া বলেন, “কাম্বোডিয়ায় বাংলাদেশি দালালরা খুবই সক্রিয়। তাদের প্রতারণায় অনেক প্রবাসী বাংলাদেশি বিপদে পড়ছেন। তাদের বিরুদ্ধে দাঁড়াতে অপু ভাইয়ের মতো একজন মানুষেরই যথেষ্ট সাহস ও মানবিকতা রয়েছে।

তিনি আরও বলেন, “যে মানুষটি নিঃস্বার্থভাবে বিপদে পড়া বাংলাদেশিদের সাহায্য করেন, এমন অপু ভাই প্রতিটি ঘরে ঘরে দরকার।

প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দালাল চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কাম্বোডিয়ায় বাংলাদেশি দালাল চক্রের প্রতারণা — ফরিদপুরের রোমান পাসপোর্ট ও অর্থ হারিয়ে বিপাকে

আপডেট সময় : ০৫:৫২:১২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬