তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং সাবেক ভূমিমন্ত্রী মরহুম কবির হোসেনের রুহের মাগফিরাত কামনায় রাজশাহীর রাজপাড়া থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
- আপডেট সময় : ০৪:১৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

মোঃ আশিকুর রহমান বিপ্লব
রাজশাহী জেলা প্রতিনিধি
কবির হোসেন স্মৃতি সংসদ, রাজপাড়া থানার উদ্যোগে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে প্রায় পাঁচ হাজার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম. ও যুগ্ম আহ্বায়ক সৈকত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষক দল ৪নং ওয়ার্ডের সভাপতি মো. লিমন।
সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইল হোসেন রেকাত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির হোসেন অস্থির।
প্রধান অতিথির বক্তব্যে নাসির হোসেন অস্থির বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম কবির হোসেন দেশের মানুষের কল্যাণে আজীবন কাজ করেছেন। তাদের অবদান দেশ ও জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
অনুষ্ঠানের শেষে মরহুমা বেগম খালেদা জিয়া, মরহুম কবির হোসেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


























