ঢাকা ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ বস্ত্র বিতরণ করলেন ফরিদপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ মধুখালীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ধামইরহাট সীমান্তে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারী আটক কাম্বোডিয়ায় বাংলাদেশি দালাল চক্রের প্রতারণা — ফরিদপুরের রোমান পাসপোর্ট ও অর্থ হারিয়ে বিপাকে ফরিদপুর কোতয়ালী থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদারীপুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা শিবচরে আগুন আতঙ্কে হাসপাতাল থেকে নামতে গিয়ে আহত ৫ রোগী কালিয়াকৈরে গাড়ীর চাপায় এক পথচারী নিহত মধুখালীতে চায়ের দোকান থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার, আটক ১

মাদারীপুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাখাওয়াত হোসেন মোল্লা,মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে গৃহবধূ সাথী আক্তারের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তার শ্বশুরবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোববার (৮ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর মহিষেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার উত্তর মহিষেরচর গ্রামের গোলাম বেপারীর ছেলে কাইয়ুম বেপারীর সাথে সাত মাস আগে একই এলাকার ওহিদুল খাঁর মেয়ে সাথী আক্তারের বিয়ে হয়। বিয়ের তিন দিনের মাথায় জীবিকার তাগিদে কাইয়ুম প্রবাসে চলে যান। এরপর থেকে গৃহবধূ সাথীর ওপর তার শ্বশুরের কুপ্রস্তাব ও মানসিক নির্যাতন চলছিল বলে অভিযোগ করেছেন স্বজনরা। তাদের দাবি, ওই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রোববার সকালে সাথীকে শ্বাসরোধে হত্যা করে তার লাশ ঝুলিয়ে রাখা হয়।

খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে গৃহবধুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। পরে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।

এ ঘটনার জেরে রাতে বিক্ষুব্ধ এলাকাবাসী সাথীর শ্বশুরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। একপর্যায়ে বসতঘরে আগুন ধরিয়ে দেয়া হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নৌপথ থাকার কারণে বিকল্প সড়ক দিয়ে ঘুরে যেতে হওয়ায় ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছাতে সময় বেশি লাগে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দোতলা ভবনসহ বসতবাড়ির অধিকাংশ অংশ পুড়ে যায়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বসতঘর পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে তার শ্বশুরবাড়িতে বিক্ষুব্ধরা আগুন দেয়। খবর পেয়ে সেনাবাহিনীকে সাথে নিয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাদারীপুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ

আপডেট সময় : ০২:১৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬