ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসন্ন ২ এপ্রিল ২০২৬–২৭: পিলু–জসিম পরিষদের নির্বাচনী হালচাল ফরিদপুর কৃষাণহাটে বোর্ডিংয়ের আড়ালে পতিতাবৃত্তি: অভিযানে আটক ১৯, বিপাকে কৃষক শ্রমিকরা বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরে অটোরিকশা চালক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আশুলিয়া থেকে গ্রেফতার। ফরিদপুরে যুবদল নেতা রফিকুল ইসলাম রুবেলের ওপর হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। নগরকান্দায় চু*রি*র ঘটনায় চারজন আ*ট*ক। কক্সবাজার জেলা কারাগারের জেলার দেলোয়ার লাগামহীন দুর্নীতি কে থামাবে। ফরিদপুরে বিএসটিআই টাস্কফোর্সের মোবাইল কোর্ট : ৯ প্রতিষ্ঠানে ২ লাখ ৬ হাজার টাকা জরিমানা ফরিদপুরে ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ বস্ত্র বিতরণ করলেন ফরিদপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

আসন্ন ২ এপ্রিল ২০২৬–২৭: পিলু–জসিম পরিষদের নির্বাচনী হালচাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক ফরিদপুর মহানগর বার্তা-প্রতিবেদক

আসন্ন ২ এপ্রিল ফরিদপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০২৬–২০২৭ ইং মেয়াদের নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবী অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর্তৃক মনোনীত বারবার নির্বাচিত ও জননন্দিত নেতৃত্বের সমন্বয়ে গঠিত পিলু–জসিম পরিষদ শক্ত অবস্থান নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।

এ পরিষদ থেকে ব্যালট নং–২ এ সভাপতি পদে প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট খন্দকার লুৎফর রহমান পিলু। অপরদিকে ব্যালট নং–৩ এ সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বারবার নির্বাচিত সফল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ জসিম উদ্দিন মৃধা (জসিম)।

এছাড়া পরিষদের অন্যান্য পদে প্রার্থীরা হলেন—

সহ-সভাপতি (ব্যালট নং–১) অ্যাডভোকেট নুরুল ইসলাম নান্নু,

সহ-সভাপতি (ব্যালট নং–৪) অ্যাডভোকেট মোঃ তারেক আইয়ুব খান,

সহ-সাধারণ সম্পাদক (ব্যালট নং–১) অ্যাডভোকেট মোহাম্মদ এয়ার আলী,

অর্থ সম্পাদক (ব্যালট নং–১) অ্যাডভোকেট মোঃ গোলাম মনসুর নান্নু,

অডিটর (ব্যালট নং–২) অ্যাডভোকেট শেখ মোঃ সেলিমুজ্জামান রুকু এবং

ক্রিয়া, সংস্কৃতি ও আপ্যায়ন সম্পাদক (ব্যালট নং–২) পদে বিশ্বনাথ সরকার (স্বাধীন) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেনঃ

ব্যালট নং–৩ অ্যাডভোকেট মোঃ রকিবুল ইসলাম বিশ্বাস,

ব্যালট নং–৪ অ্যাডভোকেট চৌধুরী জাহিদ হাসান খোকন,

ব্যালট নং–৫ অ্যাডভোকেট মুরাদ আহসান মুসা,

ব্যালট নং–৬ অ্যাডভোকেট নির্মল চন্দ্র দাস এবং

ব্যালট নং–৮ অ্যাডভোকেট আবু নাঈম জুয়েল।

প্রার্থীরা আইনজীবী সমাজের নিকট তাদের জন্য মূল্যবান ভোট ও দোয়া কামনা করেছেন।

আইনজীবী মহলের একাধিক সদস্য জানান, অতীতে একাধিকবার নির্বাচিত হয়ে অ্যাডভোকেট খন্দকার লুৎফর রহমান পিলু ও অ্যাডভোকেট মোঃ জসিম উদ্দিন মৃধা ফরিদপুর জেলা আইনজীবী সমিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের নেতৃত্বে সমিতির বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নসহ আইনজীবীদের কল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়েছে, যা আইনজীবী সমাজে ইতিবাচক সাড়া ফেলেছে।

আইনজীবীদের বিপদ-আপদে পাশে দাঁড়ানো এবং পেশাগত স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকার কারণে কোর্ট চত্বরেও পিলু–জসিম পরিষদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা-সমালোচনা শোনা যায়। অনেক আইনজীবীর মতে, ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে পিলু–জসিম পরিষদের বিকল্প নেই।

এছাড়াও ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও তাদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সুনাম রয়েছে বলে জানিয়েছেন আইনজীবী মহলের অনেকে। বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা সমাদৃত।

এ অবস্থায় আসন্ন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে পিলু–জসিম পরিষদের প্রার্থীরা বিজয়ী হবেন বলে অনেক আইনজীবী আশাবাদ ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আসন্ন ২ এপ্রিল ২০২৬–২৭: পিলু–জসিম পরিষদের নির্বাচনী হালচাল

আপডেট সময় : ০৫:৫৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬