ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত

দুই মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ‘ইয়াবা কামরুল’ উত্তরা থেকে গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ২৪৭ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম, ফরিদপুর:

দুইটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কামরুল মাতুব্বর ওরফে ইয়াবা কামরুল (৩৮)কে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব-১০ ও র‍্যাব-১ এর যৌথ অভিযানে গত রবিবার (৮ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশের উত্তরা পূর্ব থানাধীন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক জসিমউদ্দীন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-১০ এর সিপিএসসি কোম্পানির একটি আভিযানিক দল ও র‍্যাব-১ এর সহযোগিতায় পরিকল্পিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফরিদপুর জেলার সদরপুর থানার দুটি মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামরুল মাতুব্বরকে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারকৃত কামরুল মাতুব্বর ওরফে ইয়াবা কামরুল ফরিদপুর জেলার সদরপুর থানার চর আড়িয়াল খাঁ গ্রামের মৃত ইসডু মাতুব্বরের ছেলে।

র‍্যাব জানায়, সদরপুর থানার জিআর মামলা নং-১৭৭/১৬ এর অধীনে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৯(খ) ধারায় তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। এছাড়া সদরপুর থানার জিআর মামলা নং-৯০/২২ এর অধীনে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারায় তাকে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল স্বীকার করেছে যে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।

গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার অধিনায়কের পক্ষে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দুই মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ‘ইয়াবা কামরুল’ উত্তরা থেকে গ্রেফতার

আপডেট সময় : ০৭:২৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬