ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা  বৃষ্টির পর আকাশে রঙের খেলা: রংধনুর বিজ্ঞান ও গ্রামীণ বিশ্বাস ফরিদপুরে শিশু আইরিন হত্যা রহস্য উদঘাটন, নারীসহ গ্রেফতার ৩ কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

ফরিদপুরে অটোরিকশা চালক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আশুলিয়া থেকে গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ১৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর। 

ফরিদপুরে অটোরিকশা চালক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, হত্যা, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব। এরই ধারাবাহিকতায়

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) দুপুর আড়াইটার দিকে র‍্যাব-১০ ও র‍্যাব-৪ এর একটি যৌথ আভিযানিক দল ঢাকার আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে আলোচিত ওই হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. শাহজাহান শেখকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শাহজাহান শেখ রাজবাড়ী সদর উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের আব্দুল আলী শেখের ছেলে। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

র‍্যাব সূত্রে জানা যায়, ২০২০ সালের ৬ মার্চ রাজবাড়ী জেলার বাসিন্দা অটোরিকশা চালক ফারুক তালুকদার (৪০) নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। এ সময় কয়েকজন ব্যক্তি তার অটোরিকশা ভাড়া করে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পরে ফরিদপুর সদর উপজেলার ফতেহপুর শ্মশানঘাট এলাকায় নিয়ে তাকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়। পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত ফারুক তালুকদারের লাশ শনাক্ত করেন তার স্বজনরা। এ ঘটনায় নিহতের ভাই হান্নান তালুকদার ৭ মার্চ ২০২০ তারিখে ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি শাহজাহান শেখকে গ্রেফতার করা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে অটোরিকশা চালক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আশুলিয়া থেকে গ্রেফতার।

আপডেট সময় : ০২:২১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬