ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১ কোটি ৯৩ লাখ টাকার অনুদান দেওয়া হয়।
- আপডেট সময় : ১১:১৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড।
রবিবার (১৫ মার্চ) ২০২৬ইং দুপুরে এর সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক ।
অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) , সিভিল সার্জন , বিআরটিএর অতিরিক্ত পরিচালক , ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রমুখ।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কোনোভাবেই কাম্য নয়। একটি দুর্ঘটনা একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই দুর্ঘটনা প্রতিরোধে চালকদের ট্রাফিক আইন মেনে দায়িত্বশীলভাবে যানবাহন চালানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। তারা আরও বলেন, এর এই মানবিক উদ্যোগ বিশেষ করে এর আগে অত্যন্ত প্রশংসনীয়। দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জন হারিয়েছেন, তাদের সেই শূন্যতা কখনোই পূরণ করা সম্ভব নয়। তবে এই সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার একটি আন্তরিক প্রয়াস করা হয়েছে।
বক্তারা মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে কঠোর নজরদারি জোরদারের আহ্বান জানান এবং সড়কে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪১ জন ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের মাঝে মোট ১ কোটি ৯৩ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।






















