ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বহরপুর ইউনিয়নে নতুন চর গ্রামে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত নিম্নমানের কাজে ভেঙে পড়েছে নূর-এ মদীনা কবরস্থানের সীমানা প্রাচীর, অরক্ষিত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ। সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয়

প্রতিহিংসা নয়, নতুনত্বের রাজনীতি দেখতে চাই: মাদারীপুরে এমপি হানজালা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ২৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাখাওয়াত হোসেন মোল্লা,মাদারীপুর প্রতিনিধিঃ

বিএনপিকে তাদের কর্মীরাই ডোবাবে; আমার চুপ থাকাকে দুর্বলতা ভাবলে আপনারা ভুলের মধ্যে  আছেন; প্রতিহিংসার নয়, নতুনত্বের রাজনীতি চাই,বলে মন্তব্য করেছেন মাদারীপুর-১ শিবচর আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি ১১ দলীয় জোট থেকে মাদারীপুর-১ শিবচর আসনের বিজয়ী প্রার্থী। তিনি শিবচর উপজেলায় কুয়েত রিলিফ সোসাইটির তত্ত্বাবধানে ইফতার ও দোয়া মাহফিলে এসব মন্তব্য করেন।

শুক্রবার (১৩ মার্চ) শিবচর উপজেলার ঐতিহাসিক বাহাদুরপুর ময়দানের কুয়েত রিলিফ সোসাইটির তত্ত্বাবধানে এবং  বাংলাদেশ  উন্নয়ন  সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১দলীয় জোটের মনোনীত স্থানীয় সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

এ সময় তিনি এ আসন থেকে বিএনপির পরাজিত প্রার্থীর বিভিন্ন সভা-সমাবেশে আক্রমণাত্মক বক্তব্যের বিষয় উল্লেখ করে বলেন, ‘আপনাদের কর্মীরাই আপনাদের ডোবাবে। এ দেশের মানুষ কোনো চাঁদাবাজি পছন্দ করে না। আমার চুপ থাকাকে দুর্বলতা ভাবলে আপনারা ভুলের মধ্যে আছেন।

আমি প্রতিহিংসার রাজনীতি নয়, নতুনত্বের রাজনীতি দেখতে চাই। বিভিন্ন সময়ে আপনারা আমার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়াচ্ছেন। আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি হানজালা বিএনপিকে খোঁচাখুঁচি করলে আপনারা এ দেশে থাকতে পারবেন না।’

এ সময় তিনি আরো বলেন, ‘আমরা কোনো নেতা নিয়ে চলিনি, আমরা সাধারণ কর্মী নিয়ে নির্বাচনে বিজয় লাভ করেছি। আমি শিবচরে ৩৫ বছরের আধিপত্যের রাজনীতি ভেঙে দিয়েছি। এ বিজয় কোনো টাকা-পয়সার মাধ্যমেই অর্জন করা যায়নি, আপনাদের ভালোবাসার মাধ্যমেই এ বিজয় অর্জন হয়েছে। আমাকে পরাজিত করার জন্য সব বড় দল একত্রিত হয়েছিল, কিন্তু আপনাদের ভালোবাসায় আমি বিজয় অর্জন করেছি।’

ইফতার  ও দোয়া মাহফিলে ১১ দলীয় জোটের অন্যান্য নেতাদের মধ্যেই উপস্থিত ছিলেন হাজী শরীয়তুল্লাহর (রহ) সপ্তম পুরুষ মাও. জিয়াউদ্দিন আহমাদ ত্বহা, বাংলাদেশ জামায়েতে ইসলামী শিবচর পৌরসভার আমির বেলায়েত হোসেন প্রমুখ।

###
শাখাওয়াত হোসেন মোল্লা
মাদারীপুর প্রতিনিধি
তাং ১৪-০৩-২০২৬
মোবাইল:০১৭১১-০২৭৫১১

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রতিহিংসা নয়, নতুনত্বের রাজনীতি দেখতে চাই: মাদারীপুরে এমপি হানজালা

আপডেট সময় : ১০:৩৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬