ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বহরপুর ইউনিয়নে নতুন চর গ্রামে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত নিম্নমানের কাজে ভেঙে পড়েছে নূর-এ মদীনা কবরস্থানের সীমানা প্রাচীর, অরক্ষিত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ। সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয়

নগরকান্দায় নববধুর গলায় রশি দিয়ে আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ২৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেক মোহাম্মদ আফজাল
বিশেষ প্রতিনিধি

প্রেমের সম্পর্কে বিয়ে, বিয়ের মাত্র ২৪ দিনের মাথায় স্বপ্না বেগম (২৫) নামে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এটি একটি রহস্যজনক মৃত্যু বলে মনে করেন এলাকাবাসী।

১৪ মার্চ শনিবার সকালে তার লাশ উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশ।

নিহত স্বপ্না বেগম সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ঠেঙ্গামারি গ্রামের হান্নান মোল্লার মেয়ে।

২৪ দিন আগে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগারী গ্রামের শওকত মাতুব্বরের ছেলে খায়ের মাতুব্বর (২০) সঙ্গে তার বিয়ে হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ১৩ মার্চ রাতে কোন এক সময় স্বপ্না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পরে শনিবার সকালে খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় ওড়না পেচানো বাশের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন সার্কেল কর্মকর্তা মাহামুদুল হাসান, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ এবং এসআই রবিউল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে ঘটনার পর থেকেই নিহতের স্বামী খায়ের মাতুব্বর পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

স্হানীয় লোকজন জানান লাশের শরীরে বিভিন্ন স্থানে ক্ষত চিন্হ দেখা গেছে কিন্তু সেটা আঘাত কিনা ময়না তদন্তের পরে রহস্য উদঘাটন হবে।

নিহতের মা হালিমা বেগম বলেন, আমার মেয়েকে ওরা হত্যা করেছে, গতকাল রাতে আমার জামাইর মোবাইল নাম্বারে অনেকবার ফোন দিয়েছি কোন ফোন রিসিভ করে নাই। আজ সকালে খবর পাই আমার মেয়ে আত্মহত্যা করেছে।আমার মেয়েকে ওরা মেরে ফেলেছে।
নিহত স্বপ্নার পিতা হান্নান মোল্লা বলেন, আমার মেয়েকে হত্যা করে গলায় রশি দিয়ে বেঁধে রেখে আত্মহত্যার করার কথা বলছে কিন্তু আমার মেয়েকে তারা মেরে ফেলেছে তাই আমি এই হত্যার বিচার চাই।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নগরকান্দায় নববধুর গলায় রশি দিয়ে আত্মহত্যা

আপডেট সময় : ১০:৩৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬