ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ ও জরুরি অবকাঠামো উন্নয়নে জোর পত্নীতলায় বিএনপির প্রস্তুতি সভা শিবচরে চার বছর বিদ্যুৎহীন উম্মে হানি, মোমবাতির আলোয় চলছে পড়াশোনা ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা

ফরিদপুরের সালথায় নষ্ট কেক বিক্রির অভিযোগে দোকান বন্ধের দাবি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ১৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।

ফরিদপুর সালথা বাজারের মহিলা মার্কেটের রোহান কনফেকশনারি নামের একটি দোকানের বিরুদ্ধে নষ্ট ও দীর্ঘদিন আগের তৈরি কেক বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন স্থানীয় এক তরুণী ও তার পরিবার।

জানা যায়, গত ২১ মার্চ ২০২৬ ইং, পবিত্র ঈদের দিনে ওই তরুণী দোকানটি থেকে একটি জন্মদিনের কেক ক্রয় করে বাসায় নিয়ে যান। পরে কেক কাটার সময় ভেতর থেকে তীব্র পচা দুর্গন্ধ বের হলে বিষয়টি পরিবারের সদস্যরা বুঝতে পারেন। এতে তারা ক্ষুব্ধ হয়ে বিষয়টি সাংবাদিকদের জানান। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান করে জানতে পারেন, কেকটি আনুমানিক এক থেকে দুই মাস আগে তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তারা সরেজমিনে দোকানে গিয়ে দোকান কর্তৃপক্ষের কাছে জানতে চান কেন এত পুরোনো ও নষ্ট কেক বিক্রি করা হয়েছে।

এ সময় দোকানদার ভুল স্বীকার করে বলেন, ভাই, আমাদের ভুল হয়ে গেছে। এমন ভুল আর কখনো হবে না। তবে দোকানের কোনো বৈধ অনুমোদন বা কাগজপত্র আছে কিনা জানতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন।

এছাড়াও অভিযোগ রয়েছে, বিষয়টি ধামাচাপা দিতে সাংবাদিকদের জোর করে আরেকটি কেক দেওয়ার চেষ্টা করা হয়।

ভুক্তভোগী তরুণী ও তার পরিবার জানান, তারা প্রায়ই এই দোকান থেকে বিভিন্ন খাবার ও পণ্য কিনে থাকেন। কিন্তু এ ধরনের নষ্ট ও বাসি খাবার বিক্রি করায় তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। তারা দ্রুত দোকানটি বন্ধের দাবি জানান।

এ ঘটনায় স্থানীয়রা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরের সালথায় নষ্ট কেক বিক্রির অভিযোগে দোকান বন্ধের দাবি।

আপডেট সময় : ০৮:৫৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬