ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বালিয়াকান্দি উপজেলা শালমারা নিশ্চিন্তপুর শালিকী গ্রাম স্কুল মাঠ প্রাঙ্গনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ‎শিবচরে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান নিহত ‎। ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার দীর্ঘ ১৮৫ বছরের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল ফরিদপুর পৌরসভা। দেশকে অস্থিতিশীল করতে পতিত অপশক্তির দোসররা নানা ষড়যন্ত্র করছে: রিজভী কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, নারী পুরুষ সহ ৩৯ জনকে আটক  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫ ‎ ‎শিবচরে শিরুয়াইল তরুণ ইউপি চেয়ারম্যান প্রার্থী নূরুল ইসলাম খলিফার পরিচিতি সভা ‎ ‎ ‎ কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে শিবচরে রাতের আঁধারে জমি দখল ও গাছ কাটার অভিযোগ,ভুক্তভোগীদের মানববন্ধন

ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ২৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম, ফরিদপুর

ফরিদপুর ও রাজবাড়ীতে বিশেষ সার্ভিল্যান্স অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ফরিদপুর। অভিযানে একটি ফিলিং স্টেশনের পেট্রোল, অকটেন ও ডিজেলের পাঁচটি ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে কম পাওয়ায় সেগুলো সিলগালা করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) ফরিদপুর সদর এবং রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআই সূত্রে জানা যায়, ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকার কোমরপুর ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার পেট্রোলে ৩৯০ মিলিলিটার, অকটেনের দুটি ইউনিটে যথাক্রমে ৫৪০ ও ৪৯০ মিলিলিটার এবং ডিজেলের দুটি ইউনিটে ৫২০ ও ৪৯০ মিলিলিটার কম পাওয়া যায়। পরে ওই পাঁচটি ডিসপেন্সিং ইউনিট দিয়ে জ্বালানি বিক্রি ও বিতরণ বন্ধ করে সিলগালা করা হয়। একই সঙ্গে ত্রুটিপূর্ণ ইউনিটগুলো দ্রুত ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানকালে রাজবাড়ীর বিভিন্ন প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। কয়েকটি ফিলিং স্টেশনের জ্বালানি পরিমাপে সঠিক পাওয়ায় প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি বিভিন্ন খাদ্যপণ্য ও মিষ্টান্ন প্রতিষ্ঠানের সিএম লাইসেন্স গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া খানখানাপুর বাজারে গুণগত মানহীন ও সিএম লাইসেন্সবিহীন স্কিন ক্রিম, হেয়ার অয়েল ও ফেসওয়াশ বিক্রির অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানে এসব পণ্যের বিক্রি ও বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। ভোক্তাদের সচেতন করতে এ সময় মানহীন কসমেটিকস পণ্যের তালিকাসংবলিত লিফলেটও বিতরণ করা হয়।
বিএসটিআই ফরিদপুর অফিসের উপ-পরিচালক ও অফিস প্রধান মো. কামাল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. সাব্বির হোসেন পুলক ও পরিদর্শক (মেট) মো. জুবায়ের আল সিদ্দিকী অংশ নেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের সার্ভিল্যান্স ও অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা

আপডেট সময় : ১২:২৯:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬