মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফরিদপুরের তাম্বুলখানায় প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০১:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ১৬১ বার পড়া হয়েছে

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।
ফরিদপুরের তাম্বুলখানায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে আয়োজন করা হয় এক প্রীতি ক্রিকেট ম্যাচ-২০২৬। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকাল ৯টায় কবি জসীম উদদীন স্কুল এন্ড কলেজ মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
এস.এস.সি ১৯৯১, ৯২, ৯৩ ও ১৯৯৫, ৯৬, ৯৭ ব্যাচের উদ্যোগে আয়োজিত এ খেলায় অংশ নেয় দুটি দল। প্রথম দলের অধিনায়ক ছিলেন মিঠু নাগ এবং সহ-অধিনায়ক মোঃ মামুনুর রশীদ খান (খান মামুন)। দলের অন্যান্য খেলোয়াড়রা হলেন মোঃ আলমাস, অরুণ দত্ত, সোবহান, মাসুদ মেম্বার, আনোয়ার, রেজাউল মৃধা, আলিমুদ্দিন, আলমগীর হোসেন (এরশাদ), রুবেল মোল্লা ও বিপুল।
অপরদিকে দ্বিতীয় দলের অধিনায়ক ছিলেন মোঃ সেলিম সরদার এবং সহ-অধিনায়ক মোঃ সালাউদ্দিন। দলের খেলোয়াড়রা হলেন মোঃ ইউসুফ খন্দকার, মোঃ দেলোয়ার, বাবু পালোয়ান, ফরিদ মিয়া, নাজমুল ইসলাম, আনোয়ার বেপারী, মোঃ জামিল, মোঃ জাকির, মোঃ নাজমুল মৃধা, জাকির বেপারী ও রুবেল।
ক্রিকেট ম্যাচের উদ্যোক্তা ও কোতোয়ালি থানা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ খান (খান মামুন) জানান, সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। তিনি বলেন, তরুণদের পাশাপাশি বড়রাও যেন খেলাধুলার সঙ্গে যুক্ত থাকে, আর বড়দের দেখে ছোটরাও যেন খেলাধুলায় আগ্রহী হয় এই উদ্দেশ্য থেকেই আমাদের এই উদ্যোগ। এতে করে সমাজের সবাই খেলাধুলায় মনোযোগী হবে এবং মাদক থেকে দূরে থাকবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ১০ নং কৈজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হান্নান খান। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুরাফ হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন আলমগীর হোসেন (এরশাদ), মোঃ কবির বেপারীসহ আরও অনেকে।

























