ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ ও জরুরি অবকাঠামো উন্নয়নে জোর পত্নীতলায় বিএনপির প্রস্তুতি সভা শিবচরে চার বছর বিদ্যুৎহীন উম্মে হানি, মোমবাতির আলোয় চলছে পড়াশোনা ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা

শিবচরে যোগদানের ৪ দিন পর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রত্যাহার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ২১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাখাওয়াত হোসেন মোল্লা
মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমির হোসেন সেরনিয়াবাদকে যোগদানের মাত্র চারদিনের মধ্যেই প্রত্যাহার করা হয়েছে। গত ২৪ মার্চ তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে শিবচর থানায় যোগদান করেন।

রোববার(২৯ মার্চ) সকাল থেকে ওসিকে প্রত্যাহারের বিষয়টি জানা যায়। শনিবার (২৮ মার্চ) তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে গত মঙ্গলবার থেকে দায়িত্বপালন শুরু করেন আমির হোসেন সেরনিয়াবাদ। তিনি শিবচর থানায় উপ-পরিদর্শক এবং পরবর্তীতে পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত ২৪ মার্চ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে তিনি যোগদান করেন। মাত্র ৪ দিনের মধ্যেই শনিবার তাকে ক্লোজড করা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। তবে প্রত্যাহারের কারণ জানা যায়নি।
জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মোঃ সালাহ উদ্দীন কাদের বলেন, ‘ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তবে কোনো কারণ নেই। স্বাভাবিকভাবেই তাকে বদলি করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই অন্য একজন যোগদান করবেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শিবচরে যোগদানের ৪ দিন পর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রত্যাহার।

আপডেট সময় : ০৩:১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬