ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে যুবক আটক গাজীপুর -১ আসনে ধানের শীষ বিজয়ী হওয়ায় হিন্দু ভাইবোনদের অভিনন্দন ও সংবর্ধনা শিবচরে যোগদানের ৪ দিন পর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রত্যাহার। মামলা প্রত্যাহারের দাবিতে উত্তাল কালিয়াকৈর সরকারি কলেজ: শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ আহত ২ ফরিদপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গোয়ালচামট ক্রীড়া ও সংস্কৃতি সংস্থার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার-৪ জামালপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফরিদপুরের তাম্বুলখানায় প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত।

ফরিদপুরে ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে যুবক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রামে ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েকজন হতদরিদ্র মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সাইফুল ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী ও বিএনপির নেতা-কর্মীরা।
আটক মো. সাইফুল ইসলাম ওই এলাকার তমিজ উদ্দিনের ছেলে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে তাকে কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার কথা বলে কেশবনগর এলাকার কয়েকজন হতদরিদ্র মানুষের কাছ থেকে জনপ্রতি সামর্থ্য অনুযায়ী ৭০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত আদায় করেন। পরে তার কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিলে ভুক্তভোগীরা ও স্থানীয়রা বিষয়টি ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের হটলাইন নম্বরে জানান।
অভিযোগের প্রেক্ষিতে হটলাইন পরিচালনাকারীরা বিষয়টি যাচাই-বাছাই করে সত্যতা পেলে স্থানীয়দের সহায়তায় সাইফুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ সময় অভিযুক্ত সাইফুল ইসলাম টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, না বুঝেই তিনি এ ধরনের কাজ করেছেন এবং ভবিষ্যতে আর এমন কাজ করবেন না। তিনি নিঃশর্ত ক্ষমাও প্রার্থনা করেন।
এ বিষয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে যুবক আটক

আপডেট সময় : ০৩:১৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬