শিবচরে গণহত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৪৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ১৩৯ বার পড়া হয়েছে

শাখাওয়াত হোসেন মোল্লা: মাদারীপুর প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় মাদারীপুরের শিবচর উপজেলায় গণহত্যা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় খানকান্দি সৈয়দ আশ্রাফ আলী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগ এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী ফকিরের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক জাকির হোসেন খানের সঞ্চালনায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের খান, বীর মুক্তিযোদ্ধা মো. শাহাজাহান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম খানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে সংঘটিত বর্বরোচিত গণহত্যার স্মৃতিচারণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।
###
শাখাওয়াত হোসেন মোল্লা
মাদারীপুর প্রতিনিধি
তাং ২৫-০৩-২০২৫ ইং
মোবাঃ০১৭১১-০২৭৫১১
















