ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুরাদ হোসেন মিয়া ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্বজনরা পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত ফরিদপুর জেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক মোঃ ফজলুল হক ফরিদপুরে জেলা পরিষদের আর্থিক সহায়তা বিতরণ, উপকারভোগীদের মাঝে স্বস্তি ফরিদপুর মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৩ ফরিদপুরে সরকারি জায়গা দখলের অভিযোগ, পাকা স্থাপনা নির্মাণে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা। নগরকান্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: অ্যাম্বুলেন্স-বিআরটিসি বাস সংঘর্ষে নিহত ৫ ১৩, ১৪ ও ১৬ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সমাজসেবিকা নাসিমা খাতুন

ফরিদপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: অবৈধ জ্বালানি বিক্রয়ে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ৩৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:

ফরিদপুরের সদর উপজেলায় বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে অবৈধভাবে পেট্রোল বিক্রয়ের দায়ে এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানে জ্বালানি তেলের মজুদ ও কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) পরিচালিত এ অভিযানে একটি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, সদর উপজেলার খলিলপুর বাজারে অবস্থিত মেসার্স বিজয় টেলিকম এন্ড ইলেকট্রনিক নামীয় প্রতিষ্ঠান বোতলজাত করে পেট্রোল জ্বালানি তেল অবৈধভাবে বিক্রি করছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় গ্যাস সিলিন্ডারের ওজনও পরিমাপ করে পরীক্ষা করা হয়।
অভিযান চলাকালে একই বাজারের মেসার্স সুশান্ত কুমার সাহা স্টোর এবং মেসার্স অসিত কুমার সাহা স্টোর নামীয় দুটি প্রতিষ্ঠানে ডিজেল জ্বালানি তেলের মজুদের পরিমাণ যাচাই-বাছাই করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে সেগুলো সঠিক পাওয়া যায় বলে জানানো হয়।
এছাড়াও খলিলপুর বাজারের বিভিন্ন দই ও মিষ্টির দোকানকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর লাইসেন্স গ্রহণের জন্য ৭ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব দীপ্ত চক্রবর্তী। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই ফরিদপুরের পরিদর্শক (মেট) মোঃ খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস এম সোহরাব হোসেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে ভেজাল ও অবৈধ পণ্য প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: অবৈধ জ্বালানি বিক্রয়ে জরিমানা

আপডেট সময় : ১০:৫৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬