ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফরিদপুরের সালথায় বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে

Oplus_131072

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।

ফরিদপুর জেলার সালথা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্লা।

মঙ্গলবার (২১ এপ্রিল ) ২০২৬ ইং দিনব্যাপী এ পরিদর্শনে তিনি উপজেলা পরিষদ, ভূমি অফিস, স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

মোঃ কামরুল হাসান মোল্লা বলেন, সাধারণ জনগণ যেন দ্রুত ও হয়রানিমুক্তভাবে সরকারি সেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল হতে হবে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের এ পরিদর্শন কার্যক্রমে স্থানীয় প্রশাসনের কার্যক্রমে গতি আসবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরের সালথায় বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা।

আপডেট সময় : ১১:০৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬