ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে, পরিবারপ্রতি মিলবে ৩ লাখ ৩৫ হাজার টাকা ফরিদপুরে অপ্রাপ্তবয়স্ক কিশোরী উদ্ধার, মাহেন্দ্রচালকসহ আটক ২ কানাইপুরে জমি বিরোধের জেরে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৩ হাতবদল হয়েই দাম দ্বিগুণ, বিলুপ্তপ্রায় তাল ফলের বাজার চড়া মাদক ও আধিপত্য নিয়ে বিরোধে সংঘর্ষ, পুলিশের পিকআপ ভাঙচুর গোয়ালন্দঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার ফরিদপুরে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা উচ্ছেদের পরও ফুটপাত দখলে, প্রশ্ন উঠছে পৌর অভিযানের কার্যকারিতা নিয়ে শিবচরে রেলভূমিতে ‘দখল-বাণিজ্য ধামইরহাটে নারী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার

এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নিরাপত্তা, কেন্দ্র পরিদর্শনে পুলিশ কর্মকর্তারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ১৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম -ফরিদপুর 

সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ফরিদপুরে জোরদার নজরদারি।
সারাদেশের ন্যায় বাংলাদেশ জুড়ে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে ফরিদপুর জেলায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষার প্রথম দিন মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা গেছে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব ফাতেমা ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ শামছুল আজম জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তারা কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, পরীক্ষার পরিবেশ এবং শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিষয়টি নিবিড়ভাবে তদারকি করেন।
পরিদর্শনকালে কর্মকর্তারা পরীক্ষার্থীদের নির্ভয়ে ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা দেওয়ার বিষয়টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। কেন্দ্রের ভেতর ও আশপাশে কোনো ধরনের অনিয়ম, নকল বা বিশৃঙ্খলা যেন না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে, যাতে কোনো অসাধু চক্র প্রশ্নফাঁস বা নকলের সঙ্গে জড়িত হতে না পারে।
ফরিদপুর জেলা পুলিশ জানিয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন নিরাপদ, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।
পরীক্ষার প্রথম দিনেই এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও সংশ্লিষ্টরা। তারা আশা করছেন, প্রশাসনের এ ধরনের নজরদারির ফলে পুরো পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নিরাপত্তা, কেন্দ্র পরিদর্শনে পুলিশ কর্মকর্তারা

আপডেট সময় : ০৮:০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬