ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ ফরিদপুর পৌরসভার সকল যানবাহনে রিফুয়েলিং সম্পন্ন। ফরিদপুরের চরভদ্রাসনে ইউসুফ শেখকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ ফরিদপুরে ৫৩ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন মাদারীপুরে ৩ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।   টেপাখোলা গরুর হাট সংলগ্ন ড্রেন পরিষ্কার কার্যক্রম চলমান, জলাবদ্ধতা নিরসনে পৌরসভার উদ্যোগ টেপাখোলা ইয়াছিন মঞ্জিল জামে মসজিদ সংলগ্ন সড়কের জলাবদ্ধতা নিরসনে পাইপ ড্রেন নির্মাণকাজ পরিদর্শন সাংবাদিক ইব্রাহিম হোসেনের বাবার মৃত্যুতে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের শোক বিদায়ী ও নবাগত ১৪ বিজিবি অধিনায়কের সঙ্গে নওগাঁ পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ মাদারীপুরে মানবপাচার মামলার আসামি শহিদুল মোল্লা গ্রেফতার

রাজবাড়ীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার: র‌্যাব-১০ এর অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম,ফরিদপুর প্রতিনিধি:

রাজবাড়ী জেলার সদর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতারকৃত আসামির নাম ইমরুল হাসান মধু (৪৪)।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (৩ মে ২০২৬) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রাজবাড়ী জেলার সদর থানাধীন কাহারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কুষ্টিয়ার জিআর মামলা নং-৩৩১/১৯ এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ইমরুল হাসান মধুকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইমরুল হাসান মধু রাজবাড়ী সদর উপজেলার ভবাণীপুর এলাকার বাসিন্দা এবং হাজী আব্দুস সাত্তারের পুত্র।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

র‌্যাব-১০ জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের এ ধরনের অভিযান মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজবাড়ীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার: র‌্যাব-১০ এর অভিযান

আপডেট সময় : ০২:৩৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬