ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের নতুন ক্যাম্পাস উদ্বোধন  গণপিটুনিতে নিহত ট্রাকচালকের এতিম কন্যার পাশে সরকার কালিয়াকৈরে রেলওয়ে জমি অবৈধভাবে দখল করে গড়ে  তোলা শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে গ্রাম্যমান আদালত  কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ  উলিপুরে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত চলো চলো ঢাকা চলো: ৭ মে সাংবাদিক সমাবেশ সফল করার আহ্বান জাতীয় গণমাধ্যম দিবসের দাবিতে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের ধারাবাহিক আলোচনা সভা চলো চলো ঢাকা চলো: ৭ মে সাংবাদিক সমাবেশ সফল করার আহ্বান জাতীয় গণমাধ্যম দিবসের দাবিতে ফরিদপুরে ধারাবাহিক আলোচনা সভা ফরিদপুরে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন, ফাঁসির দাবি জাতীয় পুরস্কারপ্রাপ্ত আফরোজা ইয়াসমিনকে আলোর দিশারী যুব সংঘের সংবর্ধনা।

কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএম কে) বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে হতদরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কালিয়াকৈর শ্রীফলতলী এলাকা পল্লী মঙ্গল শাখা অফিস প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ সামগ্রী, চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠিত এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু, সার্জারি এবং চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় পাঁচ শতাধিক গরিব ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসকদের আন্তরিক সেবায় উপকারভোগীদের মাঝে স্বস্তি ও সন্তোষের চিত্র দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ সোহেল রানা, কালিয়াকৈর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আবুল বাশার এবং হিসাব রক্ষক মোঃ মুজিবুর রহমান, মোঃ আসাদুল ইসলাম উপজেলা সমন্বয়কারী হিসাব রক্ষক ।

১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পল্লী মঙ্গল কর্মসূচী বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্যসেবা কর্মসূচী বাস্তবায়ন করে আসছে। এর আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হচ্ছে।

এ ধরনের মানবিক উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং অসহায় মানুষের জন্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পল্লী মঙ্গল কর্মসূচীর এ আয়োজনকে একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন

আপডেট সময় : ০৪:৪৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬