ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের নতুন ক্যাম্পাস উদ্বোধন  গণপিটুনিতে নিহত ট্রাকচালকের এতিম কন্যার পাশে সরকার কালিয়াকৈরে রেলওয়ে জমি অবৈধভাবে দখল করে গড়ে  তোলা শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে গ্রাম্যমান আদালত  কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ  উলিপুরে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত চলো চলো ঢাকা চলো: ৭ মে সাংবাদিক সমাবেশ সফল করার আহ্বান জাতীয় গণমাধ্যম দিবসের দাবিতে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের ধারাবাহিক আলোচনা সভা চলো চলো ঢাকা চলো: ৭ মে সাংবাদিক সমাবেশ সফল করার আহ্বান জাতীয় গণমাধ্যম দিবসের দাবিতে ফরিদপুরে ধারাবাহিক আলোচনা সভা ফরিদপুরে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন, ফাঁসির দাবি জাতীয় পুরস্কারপ্রাপ্ত আফরোজা ইয়াসমিনকে আলোর দিশারী যুব সংঘের সংবর্ধনা।

গণপিটুনিতে নিহত ট্রাকচালকের এতিম কন্যার পাশে সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:০৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর মহানগর বার্তা ডেস্ক

ফরিদপুরের নগরকান্দায় গণপিটুনিতে নিহত ট্রাকচালক হান্নান শেখের দুই বছর বয়সী কন্যা মুসলিমার পাশে দাঁড়িয়েছে সরকার। পিতা-মাতা দু’জনকেই হারিয়ে অসহায় হয়ে পড়া শিশুটির দেখভাল ও ভবিষ্যৎ নিরাপত্তায় প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামে নিহতের বাড়িতে গিয়ে শিশুটির খোঁজখবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান। তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় শিশুটির সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে প্রশাসন কাজ শুরু করেছে। এ সময় পরিবারটির হাতে নগদ অর্থ, শিশু খাদ্য, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও খেলনা তুলে দেওয়া হয়।

নিহতের পরিবার জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবের জেরে তাদের সন্তানকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও তারা এখনো নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন এবং দ্রুত বিচার দাবি করেছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকেও শিশুটির নিয়মিত সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। একইসঙ্গে পরিবারটিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ১ মে রাতে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া এলাকায় একটি সড়ক দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকচালক হান্নান শেখকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং আরও কয়েকজন আহত হন।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গণপিটুনিতে নিহত ট্রাকচালকের এতিম কন্যার পাশে সরকার

আপডেট সময় : ০৫:০১:০৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬