ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সদরপুরে কালোজিরা আবাদে আগ্রহ বাড়ছে প্রান্তিক চাষীদের মাঝে লেবাননে ইসরাইলি বোমা হামলায় নিহত প্রবাসী দিপালীর মরদেহ ফরিদপুরে, এলাকায় শোকের ছায়া। ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধনে উত্তপ্ত পরিস্থিতি- প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ধৈর্যশীল অবস্থান প্রশংসিত ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের যাত্রা শুরু শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে নতুন দিগন্তের উন্মোচন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ১৪ দফা দাবি বাস্তবায়নে সাংবাদিক নেতৃবৃন্দের হুঁশিয়ারি  জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ১৪ দফা দাবি বাস্তবায়নে নেতৃবৃন্দের হুঁশিয়ারি ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের নতুন ক্যাম্পাস উদ্বোধন  গণপিটুনিতে নিহত ট্রাকচালকের এতিম কন্যার পাশে সরকার কালিয়াকৈরে রেলওয়ে জমি অবৈধভাবে দখল করে গড়ে  তোলা শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে গ্রাম্যমান আদালত  কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন

লেবাননে ইসরাইলি বোমা হামলায় নিহত প্রবাসী দিপালীর মরদেহ ফরিদপুরে, এলাকায় শোকের ছায়া।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।

লেবাননের রাজধানী -এ ইসরাইলি বোমা হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি দিপালীর মরদেহ শুক্রবার (৮ মে) সকালে র চর হাজীগঞ্জে তার গ্রামের বাড়িতে পৌঁছেছে। মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত দিপালী চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে। পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় কয়েক বছর আগে তিনি লেবাননে পাড়ি জমান। সেখানে তিনি গৃহকর্মীর কাজ করতেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

জানা যায়, গত ৮ এপ্রিল বৈরুতের হামরা এলাকায় নিয়োগকর্তা (কফিল) পরিবারের সঙ্গে অবস্থানকালে ইসরাইলি বোমা হামলায় নিহত হন দিপালী। একই হামলায় তার কফিল ও পরিবারের আরও কয়েকজন সদস্য প্রাণ হারান।

বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দিপালীর মরদেহ দেশে পাঠানো হয়। শুক্রবার সকালে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। প্রিয়জনকে শেষবারের মতো দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, পরিবারের মুখে হাসি ফোটাতেই বিদেশে গিয়েছিলেন দিপালী। কিন্তু তার এমন মর্মান্তিক মৃত্যু সবাইকে শোকাহত করেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

লেবাননে ইসরাইলি বোমা হামলায় নিহত প্রবাসী দিপালীর মরদেহ ফরিদপুরে, এলাকায় শোকের ছায়া।

আপডেট সময় : ০৮:৩৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬