ঢাকা ১০:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে গাজীপুরে ৫ খুনের ঘটনায় জানা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য। ভাঙ্গায় ভ্যান উল্টে গৃহবধূ নিহত ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত যে দরজা বন্ধ হয়, তার ওপারেই হয়তো রহমতের জানালা ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত যে দরজা বন্ধ হয়, তার ওপারেই হয়তো রহমতের জানালা ফরিদপুরে এখন লোডশেডিং অনেকটাই নিয়ন্ত্রণে, বিদ্যুতে ভর্তুকি দিচ্ছে সরকার : ওজোপাডিকো ফরিদপুরে ১০ দিন ধরে মা-মেয়ে নিখোঁজ, সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০মে ২০২৬ইং) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক, এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় এপ্রিল ২০২৬ মাসের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

এ সময় মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করা, ফরিদপুর শহরের যানজট নিরসনে ইজিবাইক ও অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বক্তারা ফরিদপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং এ বিষয়ে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬