ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফরিদপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম,ফরিদপুরঃ

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ— জীবন রক্ষায় নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে আন্তর্জাতিক নার্স দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক নানা কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১২ মে) সকালে হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে দুই শতাধিক নার্স অংশগ্রহণ করেন। এ সময় ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন সচেতনতামূলক স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
পরে হাসপাতালের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনএ’র সভাপতি নাসির উদ্দিন পলাশ। সভায় বক্তারা বলেন, একজন রোগীর সুস্থ হয়ে ওঠার পেছনে চিকিৎসকদের পাশাপাশি নার্সদের অবদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীর সার্বক্ষণিক পরিচর্যা, মানসিক সাহস জোগানো এবং মানবিক সেবাদানে নার্সরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।
বক্তারা আরও বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নার্সদের যথাযথ মূল্যায়ন, আধুনিক প্রশিক্ষণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে দক্ষ ও মানবিক নার্সিং সেবা গড়ে তুলতে সরকারসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
বিএনএ’র সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রন শামসুন্নাহার, নার্স শেফালী ঘোষ, রুবি আক্তারসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, নার্স ও স্বাস্থ্যসেবাকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

আপডেট সময় : ০১:২৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬